আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতিমির্জা ফখরুল ইসলাম আলমগীরআজ রোববার (২৩ আগস্ট) বঙ্গভবনে যাবেন। সেখানে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল তাকে গার্ড

2026-08-23T08:51:53+00:00
2026-08-23T09:41:44+00:00
 
  রবিবার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
জাতীয়
আজ বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেওয়া হবে গার্ড অব অনার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৮:৫১ এএম  আপডেট: ২৩.০৮.২০২৬ ৯:৪১ এএম
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : সংগৃহীত
দেশের নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রোববার (২৩ আগস্ট) বঙ্গভবনে যাবেন। সেখানে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করবে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আজ বেলা ১১টায় রাজধানীর মিন্টো রোডের বাসভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। বঙ্গভবনে পৌঁছানোর পর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের চৌকস দল তাকে রাষ্ট্রীয় সম্মাননা ও গার্ড অব অনার প্রদান করবে।

২০ আগস্ট জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওইদিন বিকেলে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা শেষে তাকে বিজয়ী ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।


সবশেষ শনিবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি। এদিন সকাল সাড়ে ১০টার দিকে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। ওই সময় পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধের অগণিত বীর শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সময় তিন বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।

পরে শ্রদ্ধা নিবেদন শেষে নবনির্বাচিত রাষ্ট্রপতি জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে নিজের অনুভূতি ব্যক্ত করে সই করেন। তার এই সফরকে কেন্দ্র করে শনিবার স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

সময়ের আলো/জোই


  বিষয়:   নবনির্বাচিত রাষ্ট্রপতি  বঙ্গভবন  গার্ড অব অনার  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: