রাষ্ট্রপতির একান্ত সচিব হিসেবে নিয়োগ পেলেন আবু আউয়াল

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আবু আউয়াল। শুক্রবার (২২ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে

2026-08-23T03:29:52+00:00
2026-08-23T03:29:52+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
জাতীয়
রাষ্ট্রপতির একান্ত সচিব হিসেবে নিয়োগ পেলেন আবু আউয়াল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৩:২৯ এএম 
মো. আবু আউয়াল। ছবি : সংগৃহীত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একান্ত সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আবু আউয়াল। শুক্রবার (২২ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে।

এর আগে মো. আবু আউয়াল স্থানীয় সরকার বিভাগে যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অবিলম্বে এই নিয়োগ কার্যকর হবে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যত দিন রাষ্ট্রপতির পদে থাকবেন, অথবা রাষ্ট্রপতি যত দিন আবু আউয়ালকে একান্ত সচিব হিসেবে বহাল রাখার ইচ্ছা পোষণ করবেন, তত দিন এ নিয়োগ কার্যকর থাকবে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   রাষ্ট্রপতি  সচিব  নিয়োগ  আবু আউয়াল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: