যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে ৩৪টি দেশের। এসব দেশের মধ্যে ৩১টিতে কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ভ্রমণ করতে

2026-11-28T12:52:54+00:00
2026-11-28T13:11:35+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
জাতীয়
যেসব দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন বাংলাদেশিরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১২:৫২ পিএম  আপডেট: ২৮.১১.২০২৬ ১:১১ পিএম
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
বাংলাদেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে ৩৪টি দেশের। এসব দেশের মধ্যে ৩১টিতে কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন। দুটি দেশে এ সুবিধা পাবেন শুধু কূটনৈতিক পাসপোর্টধারীরা। আর মালদ্বীপে সব ধরনের পাসপোর্টধারীর ভিসা ছাড়াই যাতায়াতের সুযোগ রয়েছে।

একই চুক্তির আওতায় এসব দেশের সংশ্লিষ্ট শ্রেণির পাসপোর্টধারী নাগরিকরাও বাংলাদেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন।

সম্প্রতি এ সংক্রান্ত একটি তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পররাষ্ট্র সচিব এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে। ২০২৬ সালের ১ জুলাই পর্যন্ত বাংলাদেশের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তিতে আবদ্ধ দেশগুলোর তথ্য নিয়ে তালিকাটি তৈরি করা হয়েছে।

তালিকা অনুযায়ী, ৩১টি দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। দেশগুলো হলো—সিঙ্গাপুর, ভিয়েতনাম, মিয়ানমার, চিলি, লাওস, বেলারুশ, কম্বোডিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, কুয়েত, রাশিয়া, শ্রীলঙ্কা, তুরস্ক, ভারত, চীন, ব্রুনেই, ওমান, ইন্দোনেশিয়া, ব্রাজিল, কাতার, বতসোয়ানা, কসোভো, দক্ষিণ কোরিয়া, সার্বিয়া, আর্জেন্টিনা, কাজাখস্তান, থাইল্যান্ড, তিমুর-লেস্তে, গাম্বিয়া, পাকিস্তান ও মঙ্গোলিয়া।


অন্যদিকে, জাপান ও উজবেকিস্তানের সঙ্গে শুধু কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। ফলে এসব দেশের কূটনৈতিক পাসপোর্টধারীরা যেমন বাংলাদেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন, তেমনি বাংলাদেশের কূটনৈতিক পাসপোর্টধারীরাও দেশ দুটিতে ভিসা ছাড়াই যেতে পারবেন।

এ ছাড়া মালদ্বীপের সঙ্গে সব ধরনের পাসপোর্টধারীর জন্য ভিসা অব্যাহতি চুক্তি রয়েছে। ফলে বাংলাদেশের সাধারণ পাসপোর্টধারীরাও ভিসা ছাড়াই মালদ্বীপে যেতে পারবেন। একইভাবে মালদ্বীপের সাধারণ পাসপোর্টধারীরাও বাংলাদেশে প্রবেশের সুযোগ পাবেন।

তবে বাংলাদেশ ও মালদ্বীপের নাগরিকদের ক্ষেত্রে কর্মসংস্থানের উদ্দেশ্যে ভ্রমণে এ সুবিধা প্রযোজ্য হবে না।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ভিসা  বাংলাদেশি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: