ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৫৫০

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৩৫টি মামলা দায়ের

2026-11-28T11:27:48+00:00
2026-11-28T11:27:48+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
জাতীয়
ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৫৫০
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১১:২৭ এএম 
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৩৫টি মামলা দায়ের হয়েছে। অভিযানে দুটি বিদেশি পিস্তল, একটি অবিস্ফোরিত ককটেল ও ২ হাজার ৫৪ পিস ইয়াবাসহ বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতারদের মধ্যে সবচেয়ে বেশি ১৬৫ জন মিরপুর বিভাগে। এ ছাড়া ওয়ারী বিভাগে ৭৮ জন, তেজগাঁওয়ে ৬৪ জন, লালবাগে ৫৭ জন, মতিঝিলে ৫২ জন, গুলশানে ৫০ জন, উত্তরা বিভাগে ৪২ জন, রমনায় ৩৮ জন এবং গোয়েন্দা বিভাগে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, নয় রাউন্ড গুলি, একটি অবিস্ফোরিত ককটেল এবং বিস্ফোরিত ১০টি ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়। এ ছাড়া ২ হাজার ৫৪ পিস ইয়াবা ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়।


ডিএমপি জানায়, শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সমযের আলো/এসএকে
  বিষয়:   ডিএমপি  অভিযান  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: