ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে তাপমাত্রা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

রাজধানী ঢাকায় আজ শনিবার (২৮ নভেম্বর) বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ অস্থায়ীভাবে পরিষ্কার থাকতে পারে। তবে রাত ও দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য

2026-11-28T10:07:49+00:00
2026-11-28T10:07:49+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
জাতীয়
ঢাকায় শুষ্ক আবহাওয়া, কমতে পারে তাপমাত্রা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১০:০৭ এএম 
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
রাজধানী ঢাকায় আজ শনিবার (২৮ নভেম্বর) বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ অস্থায়ীভাবে পরিষ্কার থাকতে পারে। তবে রাত ও দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের আভাস নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় উত্তর-পশ্চিম অথবা উত্তর দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।


এদিকে, আজ সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ।

অন্যদিকে, আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা আরও কমতে পারে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ঢাকা  আবহাওয়া  তাপমাত্রা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: