জ্বালানি খাতের তিন প্রতিষ্ঠানে নতুন এমডি, গুরুত্বপূর্ণ পদে রদবদল

সময়ের আলো ডেস্ক

জাতীয়

জ্বালানি খাতের তিন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তিতাস গ্যাস, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স) এবং রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডে

2026-11-27T22:59:48+00:00
2026-11-27T22:59:48+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
জাতীয়
জ্বালানি খাতের তিন প্রতিষ্ঠানে নতুন এমডি, গুরুত্বপূর্ণ পদে রদবদল
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১০:৫৯ পিএম 
জ্বালানি খাতের তিন প্রতিষ্ঠানে নতুন এমডি, গুরুত্বপূর্ণ পদে রদবদল । ছবি : সংগৃহীত
জ্বালানি খাতের তিন প্রতিষ্ঠানে নতুন এমডি, গুরুত্বপূর্ণ পদে রদবদল । ছবি : সংগৃহীত
জ্বালানি খাতের তিন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান তিতাস গ্যাস, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স) এবং রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডে (আরপিজিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে পরিবর্তন আনা হয়েছে। একই সঙ্গে রাষ্ট্রায়ত্ত তেল-গ্যাস খাতের নিয়ন্ত্রক সংস্থা পেট্রোবাংলার কয়েকটি পরিচালক পদেও দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে।

পেট্রোবাংলার নিয়োগ, পদোন্নতি ও বদলি শাখা থেকে গত মঙ্গল ও বৃহস্পতিবার জারি করা পৃথক অফিস আদেশে এসব পরিবর্তনের কথা জানানো হয়। জনস্বার্থে জারি করা আদেশগুলো অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শাহনেওয়াজ পারভেজকে পেট্রোবাংলার পরিচালক (প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট-পিএসসি) পদে নিয়োগ দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে তিতাস গ্যাসের অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক প্রকৌশলী কাজী মোহাম্মদ সাইদুল হাসানকে এমডির চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। এ দিকে, পিএসসি পরিচালক পদে অতিরিক্ত দায়িত্ব পালনকারী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম সরকারকে পেট্রোবাংলার চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

অন্যদিকে, আরপিজিসিএলের এমডি আনোয়ারুল ইসলামকে পেট্রোবাংলার পরিচালক (পরিকল্পনা) পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। তার জায়গায় আরপিজিসিএলের নতুন এমডির চলতি দায়িত্ব পেয়েছেন গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) মহাব্যবস্থাপক প্রকৌশলী মো. আইনুল কবির।

এ ছাড়া, বাপেক্সের এমডি প্রকৌশলী মো. ফজলুল হককে পেট্রোবাংলায় সংযুক্ত করা হয়েছে। তার স্থলে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ আহসানুল আমিনকে এমডির চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, তিন প্রতিষ্ঠানের এমডি পদে চলতি দায়িত্ব দেওয়া হয়েছে সাময়িকভাবে। এতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরির জ্যেষ্ঠতা কিংবা নিয়মিত পদোন্নতির অধিকারে কোনো প্রভাব পড়বে না। এসব পদে অন্য কোনো কর্মকর্তাকে নিয়োগ, বদলি, পদোন্নতি বা পদায়ন করা হলে চলতি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের মূল পদ মহাব্যবস্থাপক হিসেবে ফিরে যাবেন।

জ্বালানি খাতে এই তিন প্রতিষ্ঠানের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিতাস গ্যাস বৃহত্তর ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের ১২ জেলায় শিল্পকারখানা, বিদ্যুৎকেন্দ্র, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও আবাসিক গ্রাহকদের গ্যাস সরবরাহ করে। বাপেক্স দেশের অভ্যন্তরে তেল-গ্যাস অনুসন্ধান, কূপ খনন ও উৎপাদনের দায়িত্ব পালন করে। অন্যদিকে, এলএনজি আমদানি, তা পুনরায় গ্যাসে রূপান্তর এবং জাতীয় গ্রিডে সরবরাহের কাজ করে আরপিজিসিএল।

সময়ের আলো/এসকে
  বিষয়:   জ্বালানি খাত  তিন প্রতিষ্ঠান  নতুন এমডি  গুরুত্বপূর্ণ পদ  রদবদল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: