প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৮:৩০ পিএম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত২০২৬ সালের ডিসেম্বরে সরকারি চাকরিজীবীদের টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ রয়েছে। মহান বিজয় দিবসের ছুটির পর ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার এক দিনের ছুটি নিতে পারলেই শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটিসহ মিলবে এই অবকাশ।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর বুধবার মহান বিজয় দিবসের সরকারি ছুটি। এরপর ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার কর্মদিবস। পরের দুই দিন ১৮ ও ১৯ ডিসেম্বর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে বৃহস্পতিবার ছুটি নিতে পারলে ১৬ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত টানা চার দিন ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবীরা।
তবে এ সুযোগ তাদের ক্ষেত্রেই প্রযোজ্য, যাদের কর্মস্থলে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীদের ছুটি নির্ভর করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নীতিমালা ও কর্তৃপক্ষের অনুমোদনের ওপর।
সময়ের আলো/জেডি