ডেঙ্গুতে মৃত্যুহীন দিন, হাসপাতালে ভর্তি ৬১৯

সময়ের আলো ডেস্ক

জাতীয়

দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে একই সময়ে নতুন করে ৬১৯ জন রোগী হাসপাতালে

2026-11-27T18:04:07+00:00
2026-11-27T18:04:07+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
জাতীয়
ডেঙ্গুতে মৃত্যুহীন দিন, হাসপাতালে ভর্তি ৬১৯
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৬:০৪ পিএম 
ছবি : সময়ের আলো
ছবি : সময়ের আলো
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে একই সময়ে নতুন করে ৬১৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ১৯৭ জন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১২৪ জন, খুলনায় ১০৬ জন, বরিশালে ৭০ জন, রাজশাহী ও ময়মনসিংহে ৪৩ জন করে, রংপুরে ২৮ জন এবং সিলেটে ৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৭ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৫২৭ জন। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগেই মারা গেছেন ২৬৭ জন।


এ ছাড়া একই সময়ে খুলনা বিভাগে ৮৮ জন, চট্টগ্রামে ৫৩ জন, ময়মনসিংহে ৪২ জন, বরিশালে ৩৩ জন, রাজশাহীতে ৩১ জন, রংপুরে ৯ জন এবং সিলেটে ৪ জনের মৃত্যু হয়েছে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ডেঙ্গু  মৃত্যুহীন দিন  হাসপাতাল  ভর্তি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: