ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৫১৭

জাতীয়

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৫১টি

2026-11-27T11:45:08+00:00
2026-11-27T11:45:08+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
জাতীয়
ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৫১৭
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১১:৪৫ এএম 
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ৫১টি মামলা করা হয়েছে। অভিযানে অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক, মাদকদ্রব্যসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ২১ জন, লালবাগে ৪৭, ওয়ারীতে ৮০, মতিঝিলে ৫৭, তেজগাঁওয়ে ৭৬, মিরপুরে ১৪৬, গুলশানে ৪৫ এবং উত্তরা বিভাগে ৪১ জন রয়েছেন। এ ছাড়া গোয়েন্দা বিভাগ তিনজন এবং স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) একজনকে গ্রেফতার করেছে।

অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, একটি অবিস্ফোরিত ককটেল এবং চারটি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ জব্দ করা হয়েছে।


এ ছাড়া ১২ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ৯ হাজার ১৫৮ পিস ইয়াবা, একটি বাস, ব্যাংকের তিনটি কার্ড, ১১টি মোবাইল ফোন এবং নগদ ১২ হাজার ৯৬৫ টাকা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে একজন ভিকটিমকেও উদ্ধার করেছে পুলিশ।

গ্রেফতারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

  বিষয়:   ডিএমপি  ঢাকা মেট্রোপলিটন পুলিশ  রাজধানীতে গ্রেপ্তার  পুলিশের অভিযান  ৫১৭ জন গ্রেফতার  অস্ত্র উদ্ধার  মাদক উদ্ধার  ইয়াবা  গাঁজা  ককটেল উদ্ধার  ঢাকা মহানগর পুলিশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: