প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমানো হলো হজের বিমানভাড়া

সময়ের আলো ডেস্ক

জাতীয়

হজযাত্রীদের আর্থিক খরচ কমাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় হজের বিমানভাড়া কমিয়েছে সরকার। একই সঙ্গে দেশের প্রায় ৮২ হাজার মসজিদের ২

2026-11-27T08:05:52+00:00
2026-11-27T08:05:52+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমানো হলো হজের বিমানভাড়া
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৮:০৫ এএম 
হজযাত্রীদের আর্থিক খরচ কমাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় হজের বিমানভাড়া কমিয়েছে সরকার। সংগৃহীত ছবি
হজযাত্রীদের আর্থিক খরচ কমাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় হজের বিমানভাড়া কমিয়েছে সরকার। সংগৃহীত ছবি
হজযাত্রীদের আর্থিক খরচ কমাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় হজের বিমানভাড়া কমিয়েছে সরকার। একই সঙ্গে দেশের প্রায় ৮২ হাজার মসজিদের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে আর্থিক ভাতা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।  

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুর জামিয়া হালিমিয়া মাদ্রাসায় আয়োজিত দুই দিনব্যাপী ৫৩তম বার্ষিক ও ইসলাহি মাহফিলে টেলিকনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান। 

ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তা ও আন্তরিক উদ্যোগের ফলে মসজিদে কর্মরত ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য ভাতা প্রদানের কার্যক্রম নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে ধর্মীয় প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের আর্থিক সুরক্ষা ও সহযোগিতা নিশ্চিত হবে।

তিনি আরও জানান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং আলেম-ওলামাদের কল্যাণে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। হজযাত্রীদের ব্যয় কমানো থেকে শুরু করে ধর্মীয় অঙ্গনের মানুষের জীবনমান উন্নয়নেও সরকার কাজ করছে। 


এ সময় মধুপুরের পীর সাহেব হজরত মাওলানা আব্দুল হামিদসহ দেশের আলেম-ওলামাদের প্রতি শান্তি, স্থিতিশীলতা ও জাতীয় কল্যাণের জন্য দোয়া করার আহ্বান জানান তিনি। 

মধুপুর মাদ্রাসার মহাপরিচালক, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির আমির এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হজরত মাওলানা আব্দুল হামিদের সভাপতিত্বে মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা উবায়দুল্লাহ কাসেমী।

মাহফিলে বক্তব্য রাখেন সাবেক ধর্ম উপদেষ্টা মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন, মাওলানা আব্দুল আউয়াল, মুফতি দিলাওয়ার হোসাইন, মাওলানা হাসান জামিল ও মাওলানা গাজী ইয়াকুব উসমানীসহ দেশের বিশিষ্ট আলেমরা। অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি এবং বিভিন্ন পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদ বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। 

সময়ের আলো/ইউএমএইচ 
  বিষয়:   প্রধানমন্ত্রী  নির্দেশনা  হজ  বিমানভাড়া 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: