শরীয়তপুর-চাঁদপুর সড়কে মেঘনার ওপর সেতু নির্মাণে চুক্তি

জাতীয়

শরীয়তপুর-চাঁদপুর সড়কে মেঘনা নদীর ওপর সেতু নির্মাণের উদ্যোগ এগিয়ে নিতে পরামর্শক নিয়োগের চুক্তি করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি)

2026-11-27T00:50:33+00:00
2026-11-27T00:50:33+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
জাতীয়
শরীয়তপুর-চাঁদপুর সড়কে মেঘনার ওপর সেতু নির্মাণে চুক্তি
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১২:৫০ এএম 
সেতু নির্মাণে পরামর্শক সেবা দেবে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানি (আইআইএফসি) । ছবি : সংগৃহীত
সেতু নির্মাণে পরামর্শক সেবা দেবে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানি (আইআইএফসি) । ছবি : সংগৃহীত
শরীয়তপুর-চাঁদপুর সড়কে মেঘনা নদীর ওপর সেতু নির্মাণের উদ্যোগ এগিয়ে নিতে পরামর্শক নিয়োগের চুক্তি করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে প্রস্তাবিত এ সেতু নির্মাণে পরামর্শক সেবা দেবে ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানি (আইআইএফসি)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ। চুক্তি অনুযায়ী, ‘ট্রানজেকশন অ্যাডভাইজরি সার্ভিসেস ফর দ্য কনস্ট্রাকশন অব ব্রিজ ওভার দ্য মেঘনা রিভার অন শরীয়তপুর-চাঁদপুর রোড অন পিপিপি বেসিস’ শীর্ষক পরামর্শক সেবা দেবে আইআইএফসি।

অনুষ্ঠানে সেতু বিভাগের সচিব নির্ধারিত সময়ের মধ্যে পরামর্শক সেবার কাজ শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা দেওয়ার নির্দেশনা দেন। এ কাজে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতাও কামনা করেন তিনি।

মোহাম্মদ আবদুর রউফ বলেন, প্রস্তাবিত সেতুটি পিপিপি মডেলে বাস্তবায়নের বিষয়ে বাংলাদেশ-জাপান অষ্টম প্ল্যাটফর্ম সভায় সিদ্ধান্ত হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, জাপান সরকারের মনোনীত প্রতিষ্ঠান মিয়াগাওয়া-কেনসেতসু ও জাপান ব্রিজ কোম্পানি সেতুটি নির্মাণ করবে।

আইআইএফসির ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান বলেন, কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে পরামর্শক সেবা কার্যক্রম শেষ করতে সর্বাত্মক চেষ্টা চালাবে প্রতিষ্ঠানটি। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সঙ্গে আগের কাজগুলোর ধারাবাহিকতায় এ প্রকল্পেও পেশাগত উৎকর্ষ ও গুণগত মান নিশ্চিত করা হবে।


চুক্তিতে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পক্ষে প্রধান প্রকৌশলী আবুল হোসেন এবং আইআইএফসির পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে সেতু বিভাগ, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ও আইআইএফসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/এসকে
  বিষয়:   শরীয়তপুর  চাঁদপুর  সড়ক  মেঘনা  ওপর  সেতু নির্মাণ  চুক্তি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: