ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৫২টি

2026-11-26T18:35:51+00:00
2026-11-26T18:35:51+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
জাতীয়
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৬:৩৫ পিএম 
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৫২টি মামলা দায়ের করা হয়েছে। 

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে বিভিন্ন ধরনের আলামত ও মাদকদ্রব্যও উদ্ধার করেছে পুলিশ।

ডিএমপি জানায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৩ জন, লালবাগে ৫৯ জন, ওয়ারীতে ৭৯ জন, মতিঝিলে ৪৫ জন, তেজগাঁওয়ে ৬৬ জন, মিরপুরে ১৩৯ জন, গুলশানে ৪৪ জন, উত্তরা বিভাগে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগে দুজন রয়েছেন।


অভিযানকালে একটি রিভলভার, একটি চাপাতি, চারটি ককটেল ও বিস্ফোরিত সাতটি ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়। এ ছাড়া ১ হাজার ৩০৭ পিস ইয়াবা, ৪ কেজি ৫৫০ গ্রাম গাঁজা, একটি সেলাই রেঞ্জ, সাতটি মোবাইল ফোন, নগদ ৩২ হাজার ৯০০ টাকা এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ডিএমপি  অভিযান  গ্রেফতার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: