ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে বদলি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) নতুন পদে বদলি করা হয়েছে।বুধবার (২৫ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্‌ উদ্দিন

2026-11-26T18:28:14+00:00
2026-11-26T18:28:14+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
জাতীয়
ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে বদলি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৬:২৮ পিএম 
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) নতুন পদে বদলি করা হয়েছে। 

বুধবার (২৫ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্‌ উদ্দিন আহমদের সই করা এক অফিস আদেশে এ বদলির তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, সহকারী পুলিশ কমিশনার রেজোয়ানা কবির প্রিয়াকে ডিএমপির সদর দফতর ও প্রশাসন বিভাগ থেকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে বদলি করা হয়েছে। সেখানে তিনি সহকারী পুলিশ কমিশনার (প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ) হিসেবে দায়িত্ব পালন করবেন।


অন্যদিকে, সহকারী পুলিশ কমিশনার মো. নজরুল ইসলামকে সদর দফতর ও প্রশাসন বিভাগের সহকারী পুলিশ কমিশনার (সিআরও) হিসেবে পদায়ন করা হয়েছে। আর সহকারী পুলিশ কমিশনার মো. মাহফুজুর রহমানকে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পিআর) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। 

ডিএমপি কমিশনারের সই করা আদেশে এই তিন কর্মকর্তার নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের বিষয়টি উল্লেখ করা হয়েছে। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ডিএমপি  সহকারী পুলিশ কমিশনার  বদলি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: