প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৪:৫৯ পিএম

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। গ্রাফিক : সময়ের আলো
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। গ্রাফিক : সময়ের আলো গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ১ হাজার ৭ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে ১০২ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত তথ্যের হিসাব তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি (৩ জন) মারা গেছে সিলেট বিভাগে। এ ছাড়া রংপুরে দুই, চট্টগ্রাম ও সিলেট বিভাগে একজন করে মারা গেছে। আর ঢাকা বিভাগে একজনের মৃত্যু হয়েছে নিশ্চিত হামে।
স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২৬৫ জন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৩৭১ জনের।
সময়ের আলো/মহু