প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ পিএম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীতকিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের উপনির্বাচনে প্রবাসী ভোটারদের পোস্টাল ভোটিংয়ের মাধ্যমে ভোটদানের সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ অধিশাখার পরিচালক মো. আব্দুল মমিন সরকার এ তথ্য জানান।
ইসি জানায়, কিশোরগঞ্জ-৩ সংসদীয় আসনের উপনির্বাচনে যেসব প্রবাসী ভোটার ইতোপূর্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত হয়েছিলেন, তাদেরকে ভোটদানে সম্মতির নোটিফিকেশন প্রদান করা হবে। আগামী ২৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে তাদের সম্মতি প্রাপ্তির পর প্রবাসের ঠিকানায় ব্যালট প্রেরণ করা হবে।
এ ছাড়া প্রবাসে বসবাসরত কিশোরগঞ্জ-৩ আসনের যেসব ভোটার গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোট বিডি অ্যাপ-এর মাধ্যমে নিবন্ধন করেননি, তাদের জন্যও নতুন করে নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে।
আগ্রহী প্রবাসী ভোটাররা আগামী ২৬ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে অ্যাপটিতে নতুনভাবে নিবন্ধন সম্পন্ন করে আসন্ন উপনির্বাচনে পোস্টাল ভোটিংয়ে অংশগ্রহণ করতে পারবেন বলে জানানো হয়।
সময়ের আলো/টিকে