আজ শুরু জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সময়ের আলো ডেস্ক

জাতীয়

প্রাণিসম্পদ খাতের উৎপাদন বাড়ানো, রপ্তানির সম্ভাবনা কাজে লাগানো এবং এ খাতের উন্নয়নে সচেতনতা তৈরির লক্ষ্য নিয়ে আজ শুরু হচ্ছে জাতীয়

2026-11-26T05:30:08+00:00
2026-11-26T05:32:02+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
জাতীয়
আজ শুরু জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৫:৩০ এএম  আপডেট: ২৬.১১.২০২৬ ৫:৩২ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
প্রাণিসম্পদ খাতের উৎপাদন বাড়ানো, রপ্তানির সম্ভাবনা কাজে লাগানো এবং এ খাতের উন্নয়নে সচেতনতা তৈরির লক্ষ্য নিয়ে আজ শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬। ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে ২৮ নভেম্বর পর্যন্ত সারা দেশে চলবে এ আয়োজন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ঢাকার শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্যমেলার মাঠে প্রাণিসম্পদ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে সেখানে তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। মেলায় ৬৪টি স্টল ও ছয়টি প্যাভিলিয়ন থাকবে। কেন্দ্রীয় আয়োজনের পাশাপাশি দেশের ৬৪ জেলা ও উপজেলা পর্যায়েও একযোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে সপ্তাহটি উদযাপন করা হবে।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বাণীতে প্রাণিসম্পদ খাতকে গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন ও পুষ্টি নিরাপত্তার অন্যতম ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন।

রাষ্ট্রপতি বলেন, দেশের মোট প্রাণিজ আমিষের প্রায় ৫৬ শতাংশ আসে গবাদিপশু ও পোলট্রি খাত থেকে। দুধ, ডিম ও মাংসের জোগানের পাশাপাশি নারী ও তরুণদের কর্মসংস্থান এবং উদ্যোক্তা তৈরিতেও এ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, নিরাপদ খাদ্য উৎপাদন, জনস্বাস্থ্য সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন জরুরি। এ জন্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি দেশীয় জাত সংরক্ষণ, উন্নত প্রজনন প্রযুক্তির ব্যবহার, মানসম্মত খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ ও আধুনিক প্রাণিস্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রাণিজ পণ্যের মানোন্নয়ন, প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাণীতে বলেন, আধুনিক খামার ব্যবস্থাপনা, টিকা উৎপাদন, খামারিদের প্রশিক্ষণ, গবেষণা এবং উৎপাদন বৃদ্ধির উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়ন করা গেলে প্রাণিসম্পদ খাতে দেশ আরও স্বনির্ভর হবে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রাণিজ পণ্য রপ্তানির সুযোগও বাড়বে।

প্রধানমন্ত্রী বলেন, স্বল্প মেয়াদে চামড়াজাত পণ্য, পশুজাত উপজাত ও অনুমোদিত প্রক্রিয়াজাত পণ্য রপ্তানি সম্প্রসারণের সুযোগ রয়েছে। বাংলাদেশ প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে হ্যাচিং এগ বা বাচ্চা উৎপাদনক্ষম উর্বর ডিম রপ্তানি করেছে। দীর্ঘ মেয়াদে আন্তর্জাতিক মানসম্পন্ন হালাল মাংস, দুগ্ধজাত ও পোলট্রি পণ্য রপ্তানিরও ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ ছাড়া আন্তর্জাতিক বাজারে বিভিন্ন অপ্রচলিত প্রাণিজ পণ্য রপ্তানির সুযোগ কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতি হিসেবে পদক প্রদান, শোভাযাত্রা, আলোচনা সভা, সেমিনার ও কর্মশালা অনুষ্ঠিত হবে। এ ছাড়া সচেতনতামূলক কার্যক্রম, রেসিপি প্রতিযোগিতা এবং প্রাণিসম্পদবিষয়ক বিভিন্ন প্রদর্শনীর আয়োজন রাখা হয়েছে।

সময়ের আলো/এসকে

  বিষয়:   আজ শুরু  জাতীয়  প্রাণিসম্পদ সপ্তাহ  উদ্বোধন  করবেন  প্রধানমন্ত্রী তারেক রহমান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: