অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ডিবি হেফাজতে

সময়ের আলো ডেস্ক

জাতীয়

সরকারবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসানকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে। সম্প্রতি গোপালগঞ্জে পুলিশের

2026-11-26T05:07:23+00:00
2026-11-26T05:07:23+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
জাতীয়
অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ডিবি হেফাজতে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৫:০৭ এএম 
অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান । ছবি : সংগৃহীত
অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান । ছবি : সংগৃহীত
সরকারবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসানকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে। সম্প্রতি গোপালগঞ্জে পুলিশের ওপর হামলা, থানায় অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের মতো নাশকতামূলক ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (২৫ নভেম্বর) রাতে ডিবির এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, এ বিষয়ে বিস্তারিত তথ্য ঊর্ধ্বতন কর্মকর্তারা জানাতে পারবেন। তবে কী অভিযোগে তাকে হেফাজতে নেওয়া হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

৩৩তম বিসিএস ব্যাচের কর্মকর্তা রাকিবুল হাসান ২০২৪ সালের ৫ আগস্টের আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার ছিলেন।

৫ আগস্টের পর তাকে একটি জেলায় সংযুক্ত করা হয়। সর্বশেষ তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) সংযুক্ত ছিলেন।

এ দিকে, বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, সরকারবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যদের কঠোর নজরদারিতে রাখা হয়েছে।

মন্ত্রী বলেন, সরকারি চাকরিতে থেকে রাজনৈতিক সংশ্লিষ্টতা এড়িয়ে জনসেবায় মনোনিবেশ করতে সংশ্লিষ্ট সদস্যদের সতর্ক করা হয়েছে। এরপরও কোনো কর্মকর্তা বা সদস্য ষড়যন্ত্রে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/এসকে
  বিষয়:   অতিরিক্ত পুলিশ সুপার  রাকিবুল হাসান  ডিবি হেফাজতে  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: