পাকিস্তানের পার্লামেন্টে দাদার প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে আবেগাপ্লুত হুমাম কাদের

সময়ের আলো ডেস্ক

জাতীয়

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পার্লামেন্ট হাউসে দাদা ও দেশটির জাতীয় পরিষদের সাবেক স্পিকার এ কে এম ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির সামনে

2026-11-26T03:08:20+00:00
2026-11-26T03:08:20+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
জাতীয়
পাকিস্তানের পার্লামেন্টে দাদার প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে আবেগাপ্লুত হুমাম কাদের
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৩:০৮ এএম 
ইসলামাবাদের পার্লামেন্ট হাউসে এ কে এম ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী । ছবি : সংগৃহীত
ইসলামাবাদের পার্লামেন্ট হাউসে এ কে এম ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী । ছবি : সংগৃহীত
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পার্লামেন্ট হাউসে দাদা ও দেশটির জাতীয় পরিষদের সাবেক স্পিকার এ কে এম ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির সামনে দাঁড়িয়ে আবেগঘন স্মৃতিচারণ করেছেন চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী। তার কাছে এই মুহূর্তটি পরিবারের তিন প্রজন্মের রাজনৈতিক উত্তরাধিকার ও দীর্ঘ পথচলার বিশেষ স্মারক।

বুধবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করে এ অনুভূতির কথা জানান তিনি। ছবিতে ইসলামাবাদের পার্লামেন্ট হাউসে দাদার প্রতিকৃতির নিচে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে।

ফেসবুক পোস্টে হুমাম কাদের লেখেন, ইতিহাস যখন ব্যক্তিগত অনুভূতির সঙ্গে মিশে যায়, তখন তা হয়ে ওঠে বিশেষ কিছু। পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক স্পিকার তার দাদা এ কে এম ফজলুল কাদের চৌধুরীর প্রতিকৃতির সামনে দাঁড়ানোর মুহূর্তটি তার কাছে আবেগ ও গর্বের।

তিনি আরও লেখেন, কয়েক প্রজন্ম পর বাংলাদেশের একজন সংসদ সদস্য হিসেবে একই সংসদ ভবনে আসা তাকে পরিবারের তিন প্রজন্মের রাজনৈতিক পথচলার কথা মনে করিয়ে দিয়েছে। ইতিহাস শুধু অতীতের সঙ্গে সংযোগ তৈরি করে না, ভবিষ্যতের প্রতি দায়িত্বের কথাও স্মরণ করিয়ে দেয়।

হুমাম কাদেরের ভাষায়, ছবিটি তার কাছে কেবল একটি মুহূর্তের স্মৃতি নয়; বরং প্রজন্ম থেকে প্রজন্মের আত্মিক সংযোগ, পারিবারিক রাজনৈতিক উত্তরাধিকার এবং জনসেবার দায়িত্ববোধের প্রতিফলন।

এ দিকে, বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধিদল বুধবার পাকিস্তানের পার্লামেন্ট হাউস পরিদর্শন করে। এ সময় প্রতিনিধিদলের সদস্যরা দেশটির জাতীয় পরিষদের হলরুম ঘুরে দেখেন।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক বাংলাদেশের প্রতিনিধিদলকে হলরুমের ঐতিহাসিক গুরুত্ব এবং দেশটির সংসদে আইন প্রণয়নের পদ্ধতি সম্পর্কে অবহিত করেন। এই সফরের অংশ হিসেবেই ইসলামাবাদের পার্লামেন্ট হাউসে যান হুমাম কাদের চৌধুরী।

সময়ের আলো/এসকে
  বিষয়:   পাকিস্তানের পার্লামেন্ট  দাদার প্রতিকৃতি  সামনে দাঁড়িয়ে  আবেগাপ্লুত  হুমাম কাদের  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: