শিল্পাঞ্চলে নাশকতা প্রতিরোধে ৯ জেলায় ৫৭ প্লাটুন আনসার মোতায়েন

সময়ের আলো ডেস্ক

জাতীয়

শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা

2026-11-25T18:39:20+00:00
2026-11-25T18:39:54+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
জাতীয়
শিল্পাঞ্চলে নাশকতা প্রতিরোধে ৯ জেলায় ৫৭ প্লাটুন আনসার মোতায়েন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৬:৩৯ পিএম  আপডেট: ২৫.১১.২০২৬ ৬:৩৯ পিএম
শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে সতর্ক অবস্থানে আনসার। সংগৃহীত ছবি
শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে সতর্ক অবস্থানে আনসার। সংগৃহীত ছবি
শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা প্রতিরোধে সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, উৎপাদন কার্যক্রম সচল রাখা, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে দেশের ৯টি জেলায় মোট ৫৭ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে।     

বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।   

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির মধ্যেও শ্রমিকদের বেতন বৃদ্ধি ও শ্রমিককল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে শ্রমিক অসন্তোষকে কাজে লাগিয়ে কোনো স্বার্থান্বেষী মহল যাতে অপতৎপরতা, নাশকতা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।  

মোতায়েন করা সদস্যদের মধ্যে গাজীপুরে ১৭ প্লাটুন এবং নারায়ণগঞ্জে চার প্লাটুন দায়িত্ব পালন করছেন।


স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা এবং বাহিনীর মহাপরিচালকের পরিকল্পনা ও দিকনির্দেশনা অনুযায়ী মোতায়েন করা সদস্যরা শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্ট, মহাসড়ক, আঞ্চলিক সড়ক ও শিল্পকারখানার আশপাশে অবস্থান করছেন। পাশাপাশি নিয়মিত টহল ও নিবিড় নজরদারি চালানো হচ্ছে। 

এ ছাড়া যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া এবং নাশকতা ও সহিংসতার চেষ্টা প্রতিহত করতে বিশেষ স্ট্রাইকিং টিমগুলো সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে দায়িত্ব পালন করছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ সড়কের পাশাপাশি নারায়ণগঞ্জের কাঠেরপুল ও জালকুড়িসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতেও আনসার সদস্যদের নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কর্মস্থলে ফিরে আসা এবং শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রম বজায় রাখার পরিবেশ নিশ্চিত করতে তাঁরা সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, শ্রমিক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা রক্ষায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এ তৎপরতা অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


সময়ের আলো/ইউএমএইচ 
  বিষয়:   শিল্পাঞ্চল  নাশকতা  আনসার  মোতায়েন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: