বিদেশে পলাতক পার্টি দেশে লুকায়িত পার্টিকে বিপদে ফেলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পলাতক আওয়ামী লীগ এদেশে আত্মগোপনে থাকা দলটির নেতাকর্মীদের বিপদের মুখে ফেলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বুঝে

2026-11-25T18:17:05+00:00
2026-11-25T18:17:05+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
জাতীয়
বিদেশে পলাতক পার্টি দেশে লুকায়িত পার্টিকে বিপদে ফেলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৬:১৭ পিএম 
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংগৃহীত ছবি
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সংগৃহীত ছবি
পলাতক আওয়ামী লীগ এদেশে আত্মগোপনে থাকা দলটির নেতাকর্মীদের বিপদের মুখে ফেলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বুঝে হোক বা না বুঝে হোক, তাদের প্রতারণা ও ফাঁদে পা দিচ্ছে আত্মগোপনে থাকা নেতাকর্মীরা। বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। 

আওয়ামী লীগের নেতারা প্রতিবেশী রাষ্ট্রে অবস্থান করে দেশে অস্থিরতা তৈরির চেষ্টাকে সরকার কীভাবে দেখছে, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পার্শ্ববর্তী দেশের বিষয় যেটা বললেন সেটা আমরা ডিপ্লোমেটিক্যালি হ্যান্ডেল করছি।     

ইন্দোনেশিয়ায় বিস্ফোরক বোঝাই জাহাজ আটক করা এবং সেটি মোংলা বন্দরে আসার কথা ছিল কি না, সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টা আমার জ্ঞানে নেই। বিষয়টা আমি এখনো জানি না, আপনার কাছে নতুন শুনলাম।  

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে আইনি কোনো বাধা আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আইনি কোনো বাধা বলতে বিষয়টা ওইভাবে নয়। আমরা দুই দেশের মধ্যে সাইনড এক্সট্রাডিশন ট্রিটি অনুসারে পলাতক আসামিকে, দণ্ডপ্রাপ্ত আসামিকে আমরা ফেরত চেয়েছি।'


তিনি বলেন, এরকম আরও আসামি যারা দণ্ডপ্রাপ্ত অথবা দণ্ডপ্রাপ্ত নয়, সেরকম ক্ষেত্রেও এক্সট্রাডিশন চুক্তিতে কভার করা আছে যে উভয় দেশের মধ্যে সেরকম ডিপ্লোমেটিক চ্যানেলে যদি চাওয়া হয় তারা সেটা ফেরত দেয়। এটা কিন্তু প্রচলিত আছে, এটা একটা রেগুলার প্রসেস। আমরাও দেই, সেই সমস্ত দেশ থেকেও আসামিদের প্রত্যর্পণ করায়।  

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আর অন্যান্য বিষয়গুলো হচ্ছে পতিত আওয়ামী শক্তি, পলাতক পার্টি এদেশের লুকায়িত পার্টিকে বিপদে ফেলছে এবং তারা যেখানে এখানে সামাজিকভাবে, অঘোষিতভাবে রিকনসিলিয়েশন হয়ে গিয়েছিল, তাদের বরং বিপদের মুখোমুখি করছে। তারা বুঝে হোক না বুঝে হোক তাদের সে সমস্ত প্রতারণা এবং ফাঁদে পা দিচ্ছে। আশা করি দেশের জনগণ বুঝবে এবং তারাও বুঝবে যে পলাতক পার্টি যেন লুকায়িত পার্টিকে উত্তেজিত না করে।  

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার সর্বসম্মতিক্রমে একসঙ্গে বসার পরিকল্পনা করছে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এগুলো পরের আলোচনা, আমার সঙ্গে তো বৈঠক হয়নি। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির কয়েকজন নেতা সাক্ষাৎ করেছেন, তারা সাক্ষাৎকার চেয়েছিলেন করেছেন। আর জোটগতভাবে অন্যান্য দলের সঙ্গে আমাদের আলাপ আলোচনা পরিকল্পনা রয়েছে, সেটা আপনারা জানতে পারবেন।

সময়ের আলো/ইউএমএইচ 

  বিষয়:   স্বরাষ্ট্রমন্ত্রী  সালাহউদ্দিন আহমদ 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: