নির্যাতিত নারী-শিশুর সেবায় নতুন উদ্যোগ সরকারের

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নারী ও শিশু নির্যাতনের শিকার ব্যক্তিদের দ্রুত আইনি সহায়তাসহ প্রয়োজনীয় সব ধরনের সেবা দিতে তিন মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ)

2026-11-25T19:59:29+00:00
2026-11-25T19:59:29+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
জাতীয়
নির্যাতিত নারী-শিশুর সেবায় নতুন উদ্যোগ সরকারের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৭:৫৯ পিএম 
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
নারী ও শিশু নির্যাতনের শিকার ব্যক্তিদের দ্রুত আইনি সহায়তাসহ প্রয়োজনীয় সব ধরনের সেবা দিতে তিন মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এর ফলে ভুক্তভোগীরা এক ছাতার নিচে প্রয়োজনীয় সেবা পাবেন বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে জাতিসংঘের সংস্থা ইউএন উইমেন আয়োজিত ‘জেন্ডারভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের কর্মসূচি’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সব নাগরিকের অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের মোট জনসংখ্যার ৫০ শতাংশের বেশি নারী। তাদের প্রাপ্য সম্মান ও অধিকার প্রতিষ্ঠায় সরকার কাজ করছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চায় উল্লেখ করে তিনি বলেন, এমন বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য, যেখানে কেউ নিজেকে বঞ্চিত মনে করবেন না।

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দেন মন্ত্রী। তিনি বলেন, এ ক্ষেত্রে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে সবার সমন্বিত প্রচেষ্টাতেই এ সমস্যা সম্পূর্ণরূপে নির্মূল করা সম্ভব।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৯৫ সালে বিশ্বের মাত্র ১২টি দেশে নারী নির্যাতন প্রতিরোধে আইন ছিল। ২০২৫ সালে এ সংখ্যা বেড়ে ১০৪টিতে দাঁড়িয়েছে। তবে আইন ও নীতিগত অগ্রগতি সত্ত্বেও বিশ্বজুড়ে নারীরা এখনো বিভিন্ন ধরনের সহিংসতার শিকার হচ্ছেন। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে প্রযুক্তিনির্ভর সহিংসতা।


বক্তারা বাংলাদেশের নারী নির্যাতনসংক্রান্ত বিদ্যমান আইনগুলো আরও যুগোপযোগী করার পাশাপাশি কর্মক্ষেত্র ও রাজনীতিতে নারীদের অংশগ্রহণের সুযোগ বাড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রওশন আরা বেগম। স্বাগত বক্তব্য দেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ ইফতেখার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং বাংলাদেশে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন আবাসিক সমন্বয়কারী ক্যারল ফ্লোর-স্মেরেজনিয়াক। এ ছাড়া বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, সুশীল সমাজ, দেশি-বিদেশি এনজিও এবং নারী ও শিশু অধিকারকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   নির্যাতিত নারী  শিশু  সরকার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: