বাংলাদেশে সহিংসতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ

সময়ের আলো ডেস্ক

জাতীয়

গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় অগ্নিসংযোগ ও ভাঙচুর এবং অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র।

2026-11-26T04:54:51+00:00
2026-11-26T04:54:51+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
জাতীয়
বাংলাদেশে সহিংসতা নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৪:৫৪ এএম 
বাংলাদেশে সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র । ছবি : সংগৃহীত
বাংলাদেশে সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র । ছবি : সংগৃহীত
গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় অগ্নিসংযোগ ও ভাঙচুর এবং অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে সব ধরনের সহিংসতার নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়েছে দেশটি। একই সঙ্গে আইনের প্রতি শ্রদ্ধা রেখে শান্তিপূর্ণভাবে মতপ্রকাশের অধিকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে ওয়াশিংটন।

একটি সংবাদমাধ্যমের পাঠানো প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র এ অবস্থান জানান।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র সব ধরনের সহিংসতার বিরোধিতা করে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট সবাইকে সংযম দেখানোর আহ্বান জানাচ্ছে ওয়াশিংটন। পাশাপাশি বাংলাদেশের প্রচলিত আইন মেনে শান্তিপূর্ণভাবে মতপ্রকাশের অধিকারের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে।

অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘প্রেসিডেনশিয়াল মেডেল অব ফ্রিডম’ দেওয়ার প্রসঙ্গ তুলে তার প্রতিষ্ঠানের বিভিন্ন শাখা এবং পৈতৃক বাড়িতে হামলার বিষয়ে ওয়াশিংটনের প্রতিক্রিয়া জানতে চেয়েছিল সংবাদমাধ্যমটি।

প্রশ্ন পাঠানোর সময় পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে গ্রামীণ ব্যাংকের ৫০টির বেশি শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই সময়ে চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতেও আগুন দেওয়া হয়। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিক্রিয়া পাওয়ার আগেই হামলার শিকার গ্রামীণ ব্যাংকের শাখার সংখ্যা ১০০ ছাড়িয়ে যায়।

তবে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে গ্রামীণ ব্যাংকের শাখা কিংবা অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে হামলার ঘটনা আলাদাভাবে উল্লেখ করা হয়নি। এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়েও কোনো মন্তব্য করেনি ওয়াশিংটন।

সময়ের আলো/এসকে
  বিষয়:   বাংলাদেশ  সহিংসতা  নিয়ে  যুক্তরাষ্ট্র  উদ্বেগ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: