আজ বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী

সময়ের আলো ডেস্ক

জাতীয়

দীর্ঘ দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবারও বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে। প্রথম দফায় আজ

2026-11-26T05:50:47+00:00
2026-11-26T05:50:47+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
জাতীয়
আজ বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৫:৫০ এএম 
দীর্ঘ দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে । ছবি : সংগৃহীত
দীর্ঘ দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে । ছবি : সংগৃহীত
দীর্ঘ দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবারও বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে। প্রথম দফায় আজ বিনা অভিবাসন ব্যয়ে দেশটিতে যাচ্ছেন ১১২ কর্মী। তাদের বিমানভাড়া ও অভিবাসনসংক্রান্ত সব খরচ বহন করবে মালয়েশিয়ার নিয়োগকারী প্রতিষ্ঠান। এর মধ্য দিয়ে সরকারি ব্যবস্থাপনায় প্রথম পর্যায়ে ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগের সূচনা হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বাণিজ্যিক ফ্লাইটে কর্মীদের মালয়েশিয়ার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের যাত্রার উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কর্মীদের নিয়োগ দিয়েছে।

বোয়েসেলের এক কর্মকর্তা জানান, কর্মীদের বিমানভাড়া ও অভিবাসনপ্রক্রিয়ার অন্যান্য ব্যয়সহ যাবতীয় খরচ বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান। ফলে নির্বাচিত ১১২ জন কর্মীকে মালয়েশিয়া যেতে কোনো অর্থ ব্যয় করতে হচ্ছে না।

বোয়েসেলের তথ্য অনুযায়ী, বিনা খরচে মালয়েশিয়ায় চাকরির জন্য গত ৬ থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন জমা পড়ে ৪ হাজার ২৯টি। এসব আবেদন থেকে স্বয়ংক্রিয় লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জনকে বাছাই করা হয়। পরে দুই দিনব্যাপী সাক্ষাৎকারে কয়েকজন অনুপস্থিত থাকায় তাদের বাদ দেওয়া হয়। এরপর নতুন করে লটারির মাধ্যমে আরও ৫০ জনকে বাছাই করে বোয়েসেল। সবশেষে পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে ১১২ জনকে নিয়োগের জন্য চূড়ান্ত করে ডিএইচএল সাপ্লাই চেইন মালয়েশিয়া।

দীর্ঘদিন ধরে অনিয়ম, অতিরিক্ত অভিবাসন ব্যয় ও কর্মী শোষণের অভিযোগে কয়েক দফায় বাধাগ্রস্ত হয়েছে মালয়েশিয়ার শ্রমবাজার। ২০২২ সাল থেকে ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত দেশটিতে প্রায় সাড়ে চার লাখ বাংলাদেশি কর্মী নিয়োগ দেওয়া হয়। তবে ১০১টি রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেটের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়, দুর্নীতি ও কর্মী শোষণের অভিযোগ ওঠার পর ২০২৪ সালের জুনে নতুন কর্মী নিয়োগ বন্ধ হয়ে যায়।

এর আগেও ২০০৮-২০১২, ২০১৬-২০১৮ এবং ২০১৯-২০২২ সালে বিভিন্ন কারণে দেশটির শ্রমবাজারে নিয়োগ কার্যক্রম বন্ধ বা বিঘ্নিত হয়েছিল। প্রতিবারই নিয়োগ সিন্ডিকেট ও নানা অনিয়মের অভিযোগ সামনে আসে।

এ পরিস্থিতিতে আগের নিয়োগব্যবস্থার বাইরে গিয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন উদ্যোগ নেয় সরকার। এর অংশ হিসেবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে লটারিভিত্তিক কর্মী বাছাইয়ের পদ্ধতি চালু করা হয়েছে।

এ দিকে, বিনা খরচে কর্মী পাঠানোর উদ্যোগের পাশাপাশি ২৫টি রিক্রুটিং এজেন্সি ও তাদের ৩১২টি সহযোগী প্রতিষ্ঠানের মাধ্যমেও মালয়েশিয়ায় কর্মী নিয়োগ চলছে। চলতি মাসের শুরুতে এ ব্যবস্থায় মালয়েশিয়াগামী কর্মীদের সর্বোচ্চ অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। নির্ধারিত সীমার বেশি অর্থ আদায় করলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

সময়ের আলো/এসকে
  বিষয়:   আজ  বিনা খরচে  মালয়েশিয়া যাচ্ছেন  ১১২ বাংলাদেশি কর্মী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: