প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৭:২৭ পিএম আপডেট: ২৬.১১.২০২৬ ৭:৩২ পিএম

বৃহস্পতিবার বিনা খরচে ১১২ কর্মীর মালয়েশিয়া যাত্রার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
বৃহস্পতিবার বিনা খরচে ১১২ কর্মীর মালয়েশিয়া যাত্রার উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত মালয়েশিয়াগামী কর্মীদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ১০ হাজার মানুষকে বিনাখরচে মালয়েশিয়া পাঠানো হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বিনা খরচে ১১২ কর্মীর মালয়েশিয়া যাত্রার উদ্বোধন কালে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘বাংলাদেশের জন্য একটা স্মরণীয় দিন আজ। আমরা ১০ হাজার মানুষকে বিনাখরচে মালয়েশিয়া পাঠাব। আমি মালয়েশিয়ার সরকারকে ধন্যবাদ জানাই। শহীদ-আহত ও গুমের শিকার পরিবারের ১ হাজার জনকে মালয়েশিয়ায় পাঠানো হবে’
সরকারপ্রধান বলেন, ‘আমরা বিদেশগামী কর্মীদের দক্ষ করার পরিকল্পনা করেছি।’
মালয়েশিয়াগামী কর্মীদের প্রধানমন্ত্রী বলেন, ‘দয়া করে সংশ্লিষ্ট দেশের আইনকানুন মেনে চলবেন। আপনার আচরণের মাধ্যমে তারা বাংলাদেশকে বিচার করবে।’
এ সময় তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে সকলকে কাজ করার আহ্বান জানান।
সময়ের আলো/জেডআই