বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

রাজধানীর আগারগাঁওয়ে নতুন সচিবালয় নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে এ প্রকল্পের

2026-11-26T20:20:44+00:00
2026-11-26T20:20:44+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
জাতীয়
বিজয় দিবসে নতুন সচিবালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৮:২০ পিএম 
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : সংগৃহীত
রাজধানীর আগারগাঁওয়ে নতুন সচিবালয় নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে এ প্রকল্পের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। 

এ উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি দ্রুত শেষ করতে গণপূর্ত অধিদপ্তর ও স্থাপত্য অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

বুধবার (২৫ নভেম্বর) মন্ত্রণালয় থেকে এ বিষয়ে একটি জরুরি চিঠি জারি করা হয়। উপসচিব মোহাম্মদ নাজমুল হক ভূঁইয়ার সই করা চিঠিটি গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এবং স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতির কাছে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, গত ১৮ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে রাজধানীর আবদুল গনি রোড থেকে শেরেবাংলা নগরে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাবে নীতিগত অনুমোদন দেওয়া হয়। ওই বৈঠকে ১৬ ডিসেম্বর প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের বিষয়েও আলোচনা হয়।

পরে এ বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতি চেয়ে সারসংক্ষেপ পাঠানো হলে তিনি তাতে অনুমোদন দেন। এর পরিপ্রেক্ষিতে নির্ধারিত দিনে ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।


গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, রাজধানীর আবদুল গনি রোডে অবস্থিত বর্তমান সচিবালয়ের ১২টি প্রধান ভবনের মধ্যে আটটির অবস্থা বেশ নাজুক। এসব ভবনের অধিকাংশই ১৯৬০-এর দশকে নির্মিত। জরাজীর্ণ ভবনগুলো ভেঙে নতুন করে নির্মাণের পরিকল্পনার অংশ হিসেবে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় শেরেবাংলা নগরের পুরোনো বাণিজ্য মেলার মাঠে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, প্রখ্যাত স্থপতি লুই আই কানের স্থাপত্য ঐতিহ্য বজায় রেখে আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলার মাঠে নতুন সচিবালয় কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। প্রায় ৩০ থেকে ৩৩ লাখ বর্গফুট আয়তনের এই কমপ্লেক্সে ১২ থেকে ১৪ তলাবিশিষ্ট একাধিক ভবন, বেজমেন্ট এবং কয়েক হাজার গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রাখার পরিকল্পনা রয়েছে।

প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে আড়াই হাজার থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   বিজয় দিবস  নতুন সচিবালয়  ভিত্তিপ্রস্তর স্থাপন  প্রধানমন্ত্রী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: