প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৮:৫৭ এএম

বায়ুদূষণের কারণে বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। সংগৃহীত ছবি
বায়ুদূষণের কারণে বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। সংগৃহীত ছবিবায়ুদূষণের কারণে বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৮টায় আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্যে ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৮৯। সংস্থাটির হিসাবে, এই মাত্রার বাতাস অস্বাস্থ্যকর।
একই সময়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় প্রথম অবস্থানে রয়েছে আফগানিস্তানের রাজধানী কাবুল। শহরটির একিউআই স্কোর ২৯৭।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ২৯৩। তৃতীয় অবস্থানে ভারতের দিল্লি, স্কোর ২৬৪। চতুর্থ অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, স্কোর ২৩৪। এসব শহরের বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর। অন্যদিকে ১৮৪ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে কাতারের দোহা।
বায়ুমান সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাস ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি এবং ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল মানুষের জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।
এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোর হলে বাতাস অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১ থেকে ৪০০ হলে ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়।
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, বায়ুদূষণ বেশি থাকলে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের বাইরে চলাফেরা কমানো উচিত। একই সঙ্গে অন্যদেরও প্রয়োজন ছাড়া দীর্ঘ সময় বাইরে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়।
সময়ের আলো/ইউএমএইচ