শিশুদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী, উপহার দিলেন ব্যাডমিন্টন সামগ্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

শিশু-কিশোরদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা, তাদের খোঁজখবর নেওয়া এবং পারস্পরিক সহযোগিতা ও ভাগাভাগির মানসিকতা তৈরিতে উৎসাহ দিতে শিশুদের সঙ্গে কিছুটা

2026-11-27T16:05:41+00:00
2026-11-27T16:06:43+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
জাতীয়
শিশুদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী, উপহার দিলেন ব্যাডমিন্টন সামগ্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৪:০৫ পিএম  আপডেট: ২৭.১১.২০২৬ ৪:০৬ পিএম
জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত ছবি
জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত ছবি
শিশু-কিশোরদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা, তাদের খোঁজখবর নেওয়া এবং পারস্পরিক সহযোগিতা ও ভাগাভাগির মানসিকতা তৈরিতে উৎসাহ দিতে শিশুদের সঙ্গে কিছুটা সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দেন এবং সবাই খেলাধুলার সুযোগ পাচ্ছে কি না, সে বিষয়েও খোঁজ নেন।      

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তাদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি শিশুরা সবাই মিলে খেলাধুলা করছে কি না, কেউ খেলা থেকে বাদ পড়ছে কি না, সে বিষয়েও জানতে চান।

শিশুদের নিজেদের মধ্যে খেলার সামগ্রী ভাগাভাগি করে ব্যবহারের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। একজনের খেলার সামগ্রী যেন অন্যরাও ব্যবহার করতে পারে, সে বিষয়ে তাদের উৎসাহিত করেন তিনি। 

এর মধ্য দিয়ে শিশু-কিশোরদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা এবং আনন্দ ও প্রয়োজনীয় সামগ্রী ভাগাভাগি করে নেওয়ার মানসিকতা গড়ে তোলার বার্তা দেন প্রধানমন্ত্রী।


সময়ের আলো/ইউএমএইচ 
  বিষয়:   শিশু  প্রধানমন্ত্রী  ব্যাডমিন্টন 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: