অনভিবাসী ভিসাধারী‌দের মা‌র্কিন দূতাবাসের বার্তা

সময়ের আলো ডেস্ক

জাতীয়

অনভিবাসী ভিসায় যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নিজের যাবতীয় খরচ বহনের আর্থিক সামর্থ্যের প্রমাণ সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। ভিসা

2026-11-28T12:33:35+00:00
2026-11-28T12:33:35+00:00
 
  শনিবার, ২৮ নভেম্বর ২০২৬,
১৪ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
জাতীয়
অনভিবাসী ভিসাধারী‌দের মা‌র্কিন দূতাবাসের বার্তা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১২:৩৩ পিএম 
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
অনভিবাসী ভিসায় যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নিজের যাবতীয় খরচ বহনের আর্থিক সামর্থ্যের প্রমাণ সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। ভিসা ইন্টারভিউয়ের সময় এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে বলা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় এ পরামর্শ দেয় দূতাবাস।

বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে নিজের সব খরচ বহনের সামর্থ্য থাকতে হবে। ভ্রমণের সময় অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি তৈরি হলে কিংবা জরুরি চিকিৎসার প্রয়োজন হলে সেই ব্যয় বহনের প্রস্তুতিও রাখতে হবে।


দূতাবাস আরও জানায়, ভিসা ইন্টারভিউয়ের জন্য যথাযথ প্রস্তুতি নিয়ে আসতে হবে। যুক্তরাষ্ট্রে প্রবেশের পর জীবনযাপনের জন্য সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হওয়ার আশঙ্কা নেই, তা প্রমাণে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   অনভিবাসী  ভিসা  মা‌র্কিন  দূতাবাস  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: