চট্টগ্রামে বাসের ধাক্কায় যুবক নিহত

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রামের হাটহাজারীতে বাসের ধাক্কায় মো. তামিম (২৫) নামে অটোরিকশায় থাকা এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) রাত ১০টার দিকে

2026-08-23T09:24:24+00:00
2026-08-23T09:24:24+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে বাসের ধাক্কায় যুবক নিহত
হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৯:২৪ এএম 
মো. তামিম। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের হাটহাজারীতে বাসের ধাক্কায় মো. তামিম (২৫) নামে অটোরিকশায় থাকা এক যুবক নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) রাত ১০টার দিকে হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের মনিয়াপুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তামিম ফটিকছড়ি উপজেলার রাঙ্গামাটিয়া এলাকার মুন্সী মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তামিম ফটিকছড়ির রাঙ্গামাটিয়া এলাকার বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশায় চড়ে হাটহাজারীর ধলই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের এনায়েতপুর এলাকায় বেড়াতে যাচ্ছিলেন। পথে মনিয়াপুকুর পাড় এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।


এতে অটোরিকশার যাত্রী তামিম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ইমরান তামিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সময়ের আলো
  বিষয়:   চট্টগ্রাম  বাস  ধাক্কা  অটোরিকশা  যাত্রী  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: