কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের সভাপতি তপু, সম্পাদক রাফি

কুমিল্লা প্রতিনিধি

সারাদেশ

কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের ২০২৬-২৭ মেয়াদের নতুন কমিটিতে সভাপতি হয়েছেন দৈনিক ভোরের কন্ঠের কুমিল্লা প্রতিনিধি তৌহিদ খন্দকার তপু এবং সাধারণ

2026-08-23T15:07:28+00:00
2026-08-23T22:24:35+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের সভাপতি তপু, সম্পাদক রাফি
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৩:০৭ পিএম  আপডেট: ২৩.০৮.২০২৬ ১০:২৪ পিএম
সভাপতি তৌহিদ খন্দকার তপু ও সাধারণ সম্পাদক মঈন নাসের খান রাফি। ছবি : সংগৃহীত
কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের ২০২৬-২৭ মেয়াদের নতুন কমিটিতে সভাপতি হয়েছেন দৈনিক ভোরের কন্ঠের কুমিল্লা প্রতিনিধি তৌহিদ খন্দকার তপু এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক সময়ের আলোর কুমিল্লা প্রতিনিধি মঈন নাসের খান রাফি।

শনিবার (২২ আগস্ট) রাতে ঝাউতলার একটি সাংবাদিক কার্যালয়ে সংগঠনটির সাধারণ সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সাংগঠনিক সম্পাদক হয়েছেন দৈনিক সকালের কুমিল্লা প্রতিনিধি রবিউল আলম। সহসভাপতি হয়েছেন এক্সপ্রেস বাংলার সাইদুর রহমান সোহাগ। যুগ্ম সাধারণ সম্পাদক সোনালী নিউজের শাইরাজ হোসেন ইউশা এবং সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন দৈনিক আলোকিত পত্রিকার মোহাম্মদ মোতালেব হোসেন।


এ ছাড়া দপ্তর সম্পাদক পদে আব্দুর রহমান সাইফ, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন, প্রচার সম্পাদক সাইদুর রহমান এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রাকিবুল হাসান রায়হান দায়িত্ব পেয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আলমগীর হোসেন, ফারুক আজম, মাসুমুল বারি কায়সার, আব্দুল জলিল, মো. সম্রাট খাঁন, সুমন চিশতি ও জহির হোসেন।

নতুন কমিটির নেতারা কুমিল্লায় কর্মরত মাল্টিমিডিয়া গণমাধ্যমকর্মীদের পেশাগত স্বার্থ রক্ষা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সাংবাদিকতার মানোন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।


সময়ের আলো/এমকে
  বিষয়:   কুমিল্লা  মাল্টিমিডিয়া  জার্নালিস্ট  ফোরাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: