জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

জবি প্রতিনিধি

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তন আগামী বছরের ৩০ জানুয়ারি হতে পারে। এই দিনটি নিয়ে একটি খসড়া তারিখ নির্ধারণ করা হয়েছে।রোববার

2026-08-23T19:42:16+00:00
2026-08-23T19:42:16+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষা
জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি
জবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৭:৪২ পিএম 
জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি । ছবি : সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তন আগামী বছরের ৩০ জানুয়ারি হতে পারে। এই দিনটি নিয়ে একটি খসড়া তারিখ নির্ধারণ করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন এ তথ্য জানান।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে সমাবর্তনের খসড়া তারিখ নির্ধারণ করা হয়েছে। সম্ভাব্য ভেন্যু হিসেবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠটিকে (ধূপখোলা মাঠ) বিবেচনা করা হচ্ছে।

উপাচার্য বলেন, ৩০ জানুয়ারি সমাবর্তনের একটি খসড়া তারিখ করা হয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয়ে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হয়েছে। আনুষ্ঠানিক অনুমোদনের পর সমাবর্তনের প্রস্তুতি শুরু হবে।


তিনি আরও জানান, সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি, শিক্ষামন্ত্রী এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান উপস্থিত থাকবেন। একজন সমাবর্তন বক্তাও নির্ধারণ করা হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয় ২০২০ সালে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৫ বছর পর অনুষ্ঠিত ওই সমাবর্তনে ২০০১-০২ থেকে ২০১২-১৩ শিক্ষাবর্ষ পর্যন্ত ১২টি ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন।

সময়ের আলো/টিকে

  বিষয়:   জবি  দ্বিতীয়  সমাবর্তন  ৩০ জানুয়ারি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: