‘খাদ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

খাদ্য মন্ত্রণালয়ের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বাড়িয়ে দৃশ্যমান পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেছেন, ‘খাদ্য ব্যবস্থাপনায়

2026-08-23T20:32:23+00:00
2026-08-23T20:35:25+00:00
 
  রবিবার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
জাতীয়
‘খাদ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৮:৩২ পিএম  আপডেট: ২৩.০৮.২০২৬ ৮:৩৫ পিএম
খাদ্যমন্ত্রী আফরোজা খানম। ছবি : সংগৃহীত
খাদ্য মন্ত্রণালয়ের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও দক্ষতা বাড়িয়ে দৃশ্যমান পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেছেন, ‘খাদ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি সরকারি খাদ্য কর্মসূচির সুফল যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে, তা নিশ্চিত করতে হবে।’

দায়িত্ব গ্রহণের পর রোববার (২৩ আগস্ট) খাদ্য মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে মন্ত্রণালয় ও অধীন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম, চলমান বিভিন্ন কর্মসূচি, খাদ্যশস্য সংগ্রহ, মজুত ও সরবরাহ ব্যবস্থাপনা এবং সরকারি খাদ্য বিতরণ কার্যক্রম সম্পর্কে নবনিযুক্ত মন্ত্রীকে অবহিত করা হয়। এ সময় মন্ত্রণালয়ের কার্যক্রম ও অগ্রগতি নিয়ে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করা হয়। সভায় খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, খাদ্যসচিব আবু তাহের মো. মাসুদ রানাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


খাদ্যমন্ত্রী বলেন, ‘খাদ্য সংগ্রহ, সংরক্ষণ, পরিবহন ও বিতরণের প্রতিটি পর্যায়ে দক্ষতা ও শৃঙ্খলা বজায় রাখতে হবে। জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সরকারি খাদ্য কর্মসূচিগুলো আরও কার্যকর, স্বচ্ছ ও জনবান্ধবভাবে বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

আফরোজা খানম বলেন, ‘মন্ত্রণালয়ের কার্যক্রমে দৃশ্যমান পরিবর্তন আনতে হবে। প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। প্রধানমন্ত্রীর ভিশন ও সরকারের অঙ্গীকার বাস্তবায়নে খাদ্য মন্ত্রণালয়কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।’ এ জন্য মন্ত্রণালয়ের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীকে ঐক্যবদ্ধভাবে ও সমন্বিত প্রচেষ্টায় কাজ করার আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘আমরা সবাই মিলে খাদ্য মন্ত্রণালয়ের কার্যক্রমে ইতিবাচক ও দৃশ্যমান পরিবর্তন আনতে চাই। জনগণের কল্যাণে স্বচ্ছতা, জবাবদিহি, দক্ষতা ও সেবার মান আরও বাড়াতে হবে।’

সময়ের আলো/মহু


  বিষয়:   খাদ্য  ব্যবস্থাপনা  স্বচ্ছতা  সময়ের আলো 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: