জানালা দিয়ে পানি চাইছিল ২ শিশু, ফ্ল্যাটে মিলল মায়ের মরদেহ

জামালপুর প্রতিনিধি

সারাদেশ

জামালপুর পৌর শহরের শেখের ভিটা রেলক্রসিং এলাকার একটি ফ্ল্যাট থেকে ইশরাত জাহান (৩৩) নামে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময়

2026-08-23T20:54:10+00:00
2026-08-23T20:55:43+00:00
 
  রবিবার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
রবিবার, ২৩ আগস্ট ২০২৬
সারাদেশ
জানালা দিয়ে পানি চাইছিল ২ শিশু, ফ্ল্যাটে মিলল মায়ের মরদেহ
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৮:৫৪ পিএম  আপডেট: ২৩.০৮.২০২৬ ৮:৫৫ পিএম
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ছবি : সংগৃহীত
জামালপুর পৌর শহরের শেখের ভিটা রেলক্রসিং এলাকার একটি ফ্ল্যাট থেকে ইশরাত জাহান (৩৩) নামে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় ফ্ল্যাটের অন্য একটি কক্ষে আটকে রাখা তার ২ শিশু সন্তানকে জীবিত উদ্ধার করা হয়। জানালা দিয়ে শিশুদের পানি চাওয়ার ঘটনাকে কেন্দ্র করেই সামনে আসে হত্যাকাণ্ডের বিষয়টি।

রোববার (২৩ আগস্ট) সকালে রেলক্রসিং সংলগ্ন বাবুল মিয়ার ছয়তলা ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ জামালপুর পৌর শহরের পাথালিয়া এলাকার বাসিন্দা এবং তার স্বামী কাউসার আহাম্মেদ শাওন (৩৫) জেলার দেওয়ানগঞ্জ উপজেলার গাড়িয়াডাঙ্গা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তাদের ১০ বছর বয়সী একটি মেয়ে ও ৫ বছর বয়সী একটি ছেলে রয়েছে।


স্থানীয়রা জানান, সকাল থেকে ফ্ল্যাটের জানালা দিয়ে ২ শিশু বারবার পানির জন্য আর্তনাদ করছিল। তাদের কান্নাকাটি শুনে আশপাশের বাসিন্দাদের সন্দেহ হয়। পরে ভবনের মালিকপক্ষকে বিষয়টি জানানো হলে, তারা ফ্ল্যাটটির মূল দরজা বাইরে থেকে তালা লাগানো দেখতে পান। একপর্যায়ে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে শিশু দুটিকে উদ্ধার করা হয়। এসময় ফ্ল্যাটের একটি কক্ষে গৃহবধূর নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি জরুরি সেবা ৯৯৯-এ জানানো হলে, জামালপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মালিক বাবুল মিয়ার ছোট ভাই ইব্রাহিম হোসেন জানান, তারা এক মাস হলো ফ্ল্যাটটি ভাড়া নিয়েছেন। তাদের মধ্যে পারিবারিক কলহ থাকতে পারে। কিছুদিন আগেও ইসরাত জাহান তার ২ সন্তানকে ফ্ল্যাটের মধ্যে রেখে বাইরে থেকে তালাবদ্ধ করে সারাদিন বাইরে ছিলেন।

স্থানীয় বাসিন্দা মৌসুমী আক্তার বলেন, ‘ঘটনার পর থেকে নিহত গৃহবধূর স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না।’

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ‘সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।’

সময়ের আলো/মহু




  বিষয়:   শিশু  মা  মরদেহ  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: