লঞ্চ থেকে কিশোরীর ঝাঁপ, ৩ দিন পর মরদেহ উদ্ধার

হিজলা (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে ভাসমান অবস্থায় রোজা (১৪) নামে কিশোরীর মরদেহ উদ্ধার করেছে হিজলা নৌপুলিশ।রোববার (২৩ আগস্ট) দুপুরে বিষয়টি

2026-08-23T19:30:49+00:00
2026-08-23T19:40:29+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
লঞ্চ থেকে কিশোরীর ঝাঁপ, ৩ দিন পর মরদেহ উদ্ধার
হিজলা (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৭:৩০ পিএম  আপডেট: ২৩.০৮.২০২৬ ৭:৪০ পিএম
রোজা। ছবি : সংগৃহীত
বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীতে ভাসমান অবস্থায় রোজা (১৪) নামে কিশোরীর মরদেহ উদ্ধার করেছে হিজলা নৌপুলিশ।

রোববার (২৩ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.ইয়াসিনুল হক।

তিনি জানান, ২০ আগস্ট মা ও মামার সঙ্গে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে পারাবাত-১৮ লঞ্চে রওনা দেয় রোজা। রাত দেড়টার দিকে লঞ্চটি মেঘনা নদীর শাখা নদী অতিক্রম করার সময় হঠাৎ নদীতে ঝাঁপ দেয় সে। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

মৃত রোজা ভোলার চরফ্যাশন উপজেলার আবুবকরপুর ইউনিয়নের হাসানগঞ্জ গ্রামের বাসিন্দা ছিল। পরিবারের সদস্যরা জানান, সে মানসিক প্রতিবন্ধী ছিল।



স্থানীয়রা জানায়, উপজেলার সদর ইউনিয়নের বাউশিয়া গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনা নদীতে মরদেহ ভেসে যেতে দেখে এলাকার লোকজন হিজলা নৌ-পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে নৌ-ফাঁড়িতে নিয়ে আসে।

হিজলা নৌ-ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ইয়াসিনুল হক বলেন, ‘মরদেহের পরিচয় শনাক্ত করা গেছে। তার বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলায়। তার পরিবারকে খবর পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সকালে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে বলা যাবে কীভাবে তার মৃত্যু হয়েছে।’

সময়ের আলো/মহু
  বিষয়:   লঞ্চ  নিখোঁজ  কিশোরী  মরদেহ  উদ্ধার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: