নাগেশ্বরীতে ডোবায় ভাসছে অজ্ঞাত যুবকের মরদেহ

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে দক্ষিণ ব্যাপারীহাট এলাকার শিদলিয়ারপাড় ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) বেলা

2026-08-23T12:01:18+00:00
2026-08-23T12:01:18+00:00
 
  শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬,
২৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
নাগেশ্বরীতে ডোবায় ভাসছে অজ্ঞাত যুবকের মরদেহ
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ১২:০১ পিএম 
নাগেশ্বরীতে ডোবায় ভাসছে অজ্ঞাত যুবকের মরদেহ। ছবি : সময়ের আলো
কুড়িগ্রামের নাগেশ্বরীতে দক্ষিণ ব্যাপারীহাট এলাকার শিদলিয়ারপাড় ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) বেলা ১১টায় উপজেলার হাসনাবাদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের শিদলিয়ারপাড় ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে স্থানীয় জেলে আক্কেল মিয়া ডোবার পানিতে একটি মরদেহ ভাসতে দেখে আশপাশের লোকজনকে ডাক দেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়ে বিষয়টি ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য হামিদুল ইসলামকে জানান। ইউপি সদস্য বিষয়টি নাগেশ্বরী থানা-পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের পরনে কালো প্যান্ট ও কোমরে একটি বেল্ট রয়েছে। 


স্থানীয়দের ধারণা, নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। কয়েকদিন আগে তাকে হত্যা করে ডোবায় ফেলে রাখা হতে পারে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরবর্তীতে পরিচয় ও মৃতের কারণ জানা যাবে।  

সময়ের আলো/জোই
  বিষয়:   নাগেশ্বরী  ডোবা  ভাসছে  অজ্ঞাত  যুবক  মরদেহ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: