এইচএসসি পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্ন নিয়ে বোর্ডের ব্যাখ্যা

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

গত ১৩ জুলাই অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পদার্থবিজ্ঞান পরীক্ষার সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিভিন্ন মাধ্যমে আলোচনা

2026-08-23T23:23:32+00:00
2026-08-23T23:23:32+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষা
এইচএসসি পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্ন নিয়ে বোর্ডের ব্যাখ্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ১১:২৩ পিএম 
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। সংগৃহীত ছবি
গত ১৩ জুলাই অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পদার্থবিজ্ঞান পরীক্ষার সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্ন নিয়ে বিভিন্ন মাধ্যমে আলোচনা ও অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। 

এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শিক্ষা বোর্ড।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যালোচনা করছে বোর্ড কর্তৃপক্ষ। পর্যালোচনায় সংশ্লিষ্ট কোনো প্রশ্নে ত্রুটি বা অসঙ্গতি প্রমাণিত হলে প্রচলিত পরীক্ষা মূল্যায়ন নীতিমালা অনুযায়ী পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষা করা হবে।


বোর্ড জানিয়েছে, প্রশ্নের কোনো ত্রুটির কারণে যাতে পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত না হন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বরও দেওয়া হতে পারে।

এ বিষয়ে সব পরীক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে গুজব বা বিভ্রান্তিকর তথ্যে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।


সময়ের আলো/ইউএমএইচ

  বিষয়:   এইচএসসি  পদার্থবিজ্ঞান পরীক্ষা  বোর্ড 


Advertisement
Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: