ওটিটিতে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

বিশ্ববিদ্যালয়ের রাজনীতির অন্ধকার ও বাস্তব রূপ নিয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ সিনেমা বানিয়েছেন তরুণ নির্মাতা আকাশ হক। স্বাধীন চলচ্চিত্র হিসেবে

2026-08-24T02:07:42+00:00
2026-08-24T02:07:42+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
ওটিটিতে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ২:০৭ এএম 
ছবি : সংগৃহীত
বিশ্ববিদ্যালয়ের রাজনীতির অন্ধকার ও বাস্তব রূপ নিয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ সিনেমা বানিয়েছেন তরুণ নির্মাতা আকাশ হক। স্বাধীন চলচ্চিত্র হিসেবে এটি বিভিন্ন উৎসবে বেশ প্রশংসিত হয়েছে এবং পুরস্কারও পেয়েছে। 

প্রেক্ষাগৃহের পর এবার আলোচিত এই সিনেমাটি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। ২৭ আগস্ট প্রথম প্রহরে মুক্তি পাবে এটি। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে খবরটি জানিয়েছে চরকি।

ছাত্ররাজনীতিতে ক্ষমতা কীভাবে এক হাত থেকে অন্য হাতে যায় কিংবা ক্ষমতার পালা বদলের জন্য কী কী পদ্ধতি অবলম্বন করা হয়, কোথায় টাকা ওড়ে, কার টাকা কার পকেট হয়ে কোথায় যায়। শিক্ষার্থীরা কীভাবে ক্ষমতার বাহক হয়ে রাজা থেকে নিঃস্ব হয়- এমন অনেক কিছুই উঠে এসেছে দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুলে।

নির্মাতা আকাশ হক বলেন, ‘আমার মনে হয় মানুষ সিনেমাটির হিউমার খুব ভালোভাবে গ্রহণ করেছেন দর্শক। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনেকেই আমাকে বলেছে- ‘ভাই, এ চরিত্রটা তো আমাদের বিশ্ববিদ্যালয়ের অমুক ভাইয়ের মতো।’


অনেকেই বলেছেন- ‘এটি একটা সাহসী কাজ।’ কিন্তু আমার কাছে সাহসী হওয়ার চেয়েও গুরুত্বপূর্ণ দর্শকের মনে হওয়া যে, ‘হ্যাঁ, এ কথাটা বলা দরকার ছিল।’ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি আমার কাছে শুধু ছাত্ররাজনীতির গল্প নয়; এটি বাংলাদেশের বৃহত্তর ক্ষমতার কাঠামোর একটা ছোট সংস্করণ। এখানকার ক্ষমতার খেলা, পদ পাওয়ার জন্য যে প্রতিযোগিতা, সিনিয়র-জুনিয়র সম্পর্ক, গ্রুপিং- এগুলো শুধু ক্যাম্পাসের বিষয় না। 

এগুলো আমাদের সমাজ এবং রাষ্ট্রেরও প্রতিচ্ছবি। তাই বিশ্ববিদ্যালয়কে নিয়ে সিনেমা করতে গিয়ে রাজনীতিকে এড়িয়ে যাওয়াটা আমার কাছে বরং অস্বাভাবিক মনে হয়েছে। দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুলের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- দেবদ্যুতি আইচ, রকি খান, ববি বিশ্বাস, আখতারুজ্জামান আজাদ, আবু সায়ীদ, ইফাদ হাসান, চয়ন মণ্ডল, এস এ জীবন প্রমুখ।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   ওটিটিমে দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: