‘পুরুষ হলে বড় ভাই বলে তেল দিতেন’, তমার পাশে ভাবনা

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

ঢাকাই সিনেমার অভিনেত্রী তমা মির্জার ব্যাংকে চাকরিতে যোগ দেওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা। অভিনয়ের পাশাপাশি করপোরেট জগতে তার নতুন

2026-08-23T18:43:22+00:00
2026-08-23T22:34:22+00:00
 
  বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
‘পুরুষ হলে বড় ভাই বলে তেল দিতেন’, তমার পাশে ভাবনা
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ৬:৪৩ পিএম  আপডেট: ২৩.০৮.২০২৬ ১০:৩৪ পিএম
ছবি : সংগৃহীত
ঢাকাই সিনেমার অভিনেত্রী তমা মির্জার ব্যাংকে চাকরিতে যোগ দেওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা। অভিনয়ের পাশাপাশি করপোরেট জগতে তার নতুন পথচলাকে কেউ স্বাগত জানালেও, কেউ কেউ এ নিয়ে সমালোচনা করছেন।

এমন সমালোচনার জবাব দিতে গিয়ে তমার পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি নারীর পেশাগত পরিচয় নিয়ে সমাজের দ্বৈত মানসিকতার সমালোচনা করেন।

ভাবনা লেখেন, ‘তমা মির্জার জায়গায় কোনো পুরুষ অভিনেতা ব্যাংকের এই একই পদে থাকলে আমাদের কলিগরাই বড় ভাই বলে তেল দিতেন।’

নারীর প্রতি সমাজের প্রচলিত দৃষ্টিভঙ্গি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থা যে কতটা স্পষ্ট হয়ে উঠছে, তা দিনে দিনে দৃশ্যমান।’


নারীর সাফল্যকে কোনো পুরুষের সহযোগিতার সঙ্গে মিলিয়ে দেখার প্রবণতারও প্রতিবাদ জানান ভাবনা। তিনি লেখেন, ‘সব দোষ মেয়েদের। মেয়েরা সুপারস্টার হবে অবশ্যই কোনো পুরুষের হাত ধরে, মেয়েরা একা কিছুই পারবে না- এই মনোভাব থেকে বের হয়ে আসেন। জানি পারবেন না, অনেকদিনের অভ্যাস তো।’

নারীর বহুমুখী সক্ষমতার কথা তুলে ধরে তিনি আরও বলেন, ‘একজন নারী সব পারে, আপনাদের বলতে কষ্ট হয়। কারণ মেয়েদের বশ করতে ভালো লাগে সবার।’

নারীর নিজের পেশা ও জীবন বেছে নেওয়ার স্বাধীনতার কথা উল্লেখ করে ভাবনা লেখেন, ‘আমরা অভিনয় করব, ব্যবসা করব, চাকরি করব, ছবি আঁকব, গান গাইব, লেখালেখি করব, মা হব, প্রেমিকা হব। সব করব। আপনারা তাকিয়ে তাকিয়ে দেখবেন।’


সময়ের আলো/এমকে
  বিষয়:   তমা  চাকরি  বিতর্ক  ভাবনা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: