হরর-রোমান্সে সারিকার চমক

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

ছোটপর্দার পরিচিত মুখ সারিকা সাবাহ। জনপ্রিয়তা পেয়েছেন, অভিনয়ে বিরতিও নিয়েছেন। তবে আড়ালে থেকেও অভিনয়ের জগৎ থেকে হারিয়ে যাননি তিনি। প্রায়

2026-11-24T23:56:54+00:00
2026-11-24T23:56:54+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
হরর-রোমান্সে সারিকার চমক
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১১:৫৬ পিএম 
ছোটপর্দার অভিনেত্রী সারিকা সাবাহ । ছবি : সংগৃহীত
ছোটপর্দার অভিনেত্রী সারিকা সাবাহ । ছবি : সংগৃহীত
ছোটপর্দার পরিচিত মুখ সারিকা সাবাহ। জনপ্রিয়তা পেয়েছেন, অভিনয়ে বিরতিও নিয়েছেন। তবে আড়ালে থেকেও অভিনয়ের জগৎ থেকে হারিয়ে যাননি তিনি। প্রায় দুই বছর পর  বিরতি ভেঙে একসঙ্গে ছোটপর্দা ও ওটিটিতে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি। প্রত্যাবর্তনে থাকছে নতুন গল্প, নতুন সহশিল্পী আর নিজেকে নতুনভাবে তুলে ধরার চ্যালেঞ্জ।

ইতিমধ্যে মুশফিকা মাসুদের পরিচালনায় ‘সেলফি’ নামের একটি ওয়েব ফিল্মে কাজ করেছেন সারিকা সাবাহ। এর মাধ্যমে প্রথমবারের মতো খায়রুল বাসারের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। সম্প্রতি প্রকাশ হয়েছে ওয়েব ফিল্মটির পোস্টার। হরর, রোম্যান্স ও থ্রিলারের মিশেলে নির্মিত হয়েছে ‘সেলফি’। পরিচিত রোমান্টিক আবহের বাইরে সারিকাকে ভিন্ন এক চরিত্রে দেখা যাবে সারিকাকে। এই কাজের মধ্য দিয়ে প্রথমবার হইচইয়ের কোনো অরিজিনাল প্রযোজনায় যুক্ত হলেন তিনি। গল্প ও পরিচালকের নির্মাণভাবনা তাকে কাজটির প্রতি আগ্রহী করেছে বলে জানিয়েছেন অভিনেত্রী।

ওয়েব ফিল্মটিতে সারিকা সাবাহ ও খায়রুল বাশার ছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু। ফিল্মটির ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে রয়েছেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। আগামী ১০ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে ‘সেলফি’। 


ওটিটির এই নতুন কাজ প্রসঙ্গে সারিকা সাবাহ বলেন, ‘প্রতিটি কাজে ভালো-মন্দ মিলিয়ে নানা অভিজ্ঞতা থাকে। তবে সেলফির যাত্রাটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার জন্য খুব সুন্দর ছিল। এর সবচেয়ে বড় কারণ, গল্পটার সঙ্গে আমি ভীষণভাবে সম্পৃক্ত ছিলাম। প্রথম যখন গল্পটা শুনি, তখনই মনে হয়েছিল এই গল্পের অংশ হতে চাই।’

ওটিটিতে এটি সারিকার দ্বিতীয় কাজ। এর আগে গত বছর ওটিটিতে তার অভিষেক হয় নির্মাতা সৈয়দ আহমেদ শাওকীর ‘গুলমোহর’ সিরিজ দিয়ে। ওটিটির প্রথম কাজেই দর্শকদের গ্রহণযোগ্যতা পান তিনি। ‘সেলফি’ ফিল্মটি নিয়েও আশাবাদী অভিনেত্রী। 

অন্যদিকে টেলিভিশন নাটকেও ফিরছেন সারিকা। আসন্ন ভালোবাসা দিবস ও ঈদকে সামনে রেখে পাঁচ থেকে ছয়টি ফিকশনের শুটিং শেষ করেছেন সারিকা। এসব কাজের বেশির ভাগেই তার সহশিল্পী সাদ সালামি নাওভি। পাশাপাশি নতুন কয়েকজন অভিনয়শিল্পীর সঙ্গেও কাজ করেছেন তিনি। তবে কাজগুলো নিয়েই এখনই কিছু প্রকাশ করতে চান না সারিকা।

একসময় বিরতি তার অভিনয়জীবনে কিছুটা দূরত্ব তৈরি করেছিল। তবে নতুন কাজের বৈচিত্র্য, ভিন্ন সহশিল্পী এবং একাধিক মাধ্যমে উপস্থিতি— সব মিলিয়ে সারিকার সামনে খুলছে সম্ভাবনার নতুন দরজা। 

সময়ের আলো/প্রিন্ট/এসকে

  বিষয়:   হরর  রোমান্স  সারিকা সারিকা সাবাহ  চমক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: