সোহেল খানের মৃত্যুর আগ মুহূর্তের বর্ণনা দিলেন শাহরিয়ার নাজিম জয়

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর ঘটনায় ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন ঘটনার

2026-11-24T14:02:28+00:00
2026-11-24T14:02:28+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
সোহেল খানের মৃত্যুর আগ মুহূর্তের বর্ণনা দিলেন শাহরিয়ার নাজিম জয়
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ২:০২ পিএম 
সোহেল খান ও শাহরিয়ার নাজিম জয়। ছবি : সংগৃহীত
সোহেল খান ও শাহরিয়ার নাজিম জয়। ছবি : সংগৃহীত
অভিনেতা সোহেল খানের আকস্মিক মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর ঘটনায় ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন ঘটনার প্রত্যক্ষদর্শী ও সহশিল্পী শাহরিয়ার নাজিম জয়।

ওই পোস্টে তিনি বগুড়ায় ‘নসিব’ সিনেমার শুটিং চলাকালে অভিনেতার শেষ মুহূর্ত ও মৃত্যুর আগের কয়েক ঘণ্টার বর্ণনা তুলে ধরেছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে বগুড়া সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হলে চিকিৎসক সোহেল খানকে মৃত ঘোষণা করেন।

ফেসবুক পোস্টে শাহরিয়ার নাজিম জয় লিখেছেন, এক সঙ্গে শুটিং। বগুড়ার হোটেল মম ইন এ। ছবির নাম নসিব। ড্রেস ছিল সাদা শার্ট সাদা প্যান্ট। পুরোটাই সাদা। ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার জন্য রেডি হল। গাড়ি নিচে দাঁড়ানো। প্রোডাকশন বয় উপরে উঠলো। রুম থেকে বের হতে হতেই মাটিতে গড়িয়ে পড়ল সোহেল খান। হ্যাঁ আমাদের অভিনেতা সোহেল খান। তারপর মুখ থেকে রক্ত। সবাই ভাবল কিছুক্ষণ আগে সকাল ৯টার দিকে ব্রেকফাস্টে  ড্রাগন ফল খেয়েছিল। মনে হয় তার প্রতিক্রিয়া। তারপর হাসপাতালে নিয়ে যাওয়া হল। হাসপাতালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় অভিনেতা সোহেল খান আর নেই।


মৃত্যুর কিছু ঘণ্টা আগের স্মৃতিচারণ করে জয় আরও লিখেছেন, তার চোখের সামনেই সোহেল খান ও মুকিত জাকারিয়ার মধ্যে গল্প হচ্ছিল।

সময়ের আলো/জেডআই

  বিষয়:   সোহেল খান  শাহরিয়ার নাজিম জয় 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: