প্রত্যাবর্তনে তানিয়ার বাজিমাত

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

দীর্ঘ সময় অসুস্থতা ও প্রায় ৯ মাসের বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। আর পর্দায় ফিরেই দর্শকদের

2026-11-23T22:55:44+00:00
2026-11-23T22:55:44+00:00
 
  সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
প্রত্যাবর্তনে তানিয়ার বাজিমাত
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১০:৫৫ পিএম 
অভিনয়ে ফিরেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি । ছবি : সংগৃহীত
দীর্ঘ সময় অসুস্থতা ও প্রায় ৯ মাসের বিরতি কাটিয়ে অভিনয়ে ফিরেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। আর পর্দায় ফিরেই দর্শকদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। তার অভিনীত নতুন নাটক ‘অংশীদার’ প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। মুক্তির মাত্র ২২ ঘণ্টার মধ্যে নাটকটি ইউটিউবে ১০ লাখ ভিউয়ের মাইলফলক অতিক্রম করে। গতকাল এই প্রতিবেদন লেখার সময়, নাটকটির ভিউ ছিল ১৭ লাখের বেশি।

মস্তিষ্কে টিউমার শনাক্ত হওয়ার পর অস্ত্রোপচার, চিকিৎসা ও কেমোথেরাপির মধ্য দিয়ে যেতে হয়েছে তানিয়া বৃষ্টিকে। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘ সময় অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। অবশেষে গত ২৬ অক্টোবর আবারও শুটিংয়ে ফেরেন এই অভিনেত্রী। ইকসান রনির পরিচালনায় ‘অংশীদার’ নাটকের মধ্য দিয়ে শুরু হয় তার নতুন পথচলা।

সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান কেএসআই এন্টারটেইনমেন্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় নাটকটি। এতে তানিয়া বৃষ্টির পাশাপাশি অভিনয় করেছেন জ্যেষ্ঠ অভিনেতা ফজলুর রহমান বাবু ও ডলি জহুর।

‘অংশীদার’ নাটকের গল্পে উঠে এসেছে পারিবারিক দ্বন্দ্ব, নারীর সম্পত্তির অধিকার, আত্মমর্যাদা ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বিষয়। বাবার মৃত্যুর পর পৈতৃক সম্পত্তি নিয়ে দুই বোনের অধিকার আদায়ের সংগ্রামকে কেন্দ্র করে এগিয়েছে নাটকের কাহিনি। ইকসান রনির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত নাটকটির সংলাপ লিখেছেন ফারুক আহমেদ রানা ও নন্দী জুয়েল।

নাটকটি প্রসঙ্গে পরিচালক রনি বলেন, ‘অংশীদার’ মূলত আমাদের সমাজেরই একটি বাস্তব চিত্র। এই কাজের মাধ্যমে নারীর ন্যায্য অধিকার এবং আত্মমর্যাদার গল্পটি সবার সামনে তুলে ধরতে চেয়েছি। দর্শকরা যেভাবে নাটকটি গ্রহণ করেছেন, তা পুরো টিমের জন্য বড় অনুপ্রেরণা।


নাটকটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবের মন্তব্যের ঘরে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিশেষ করে গল্পের বাস্তবতা এবং অভিনয়শিল্পীদের সাবলীল অভিনয়ের প্রশংসা করছেন অনেকে। তবে দর্শকদের বাড়তি আগ্রহের কেন্দ্রে রয়েছেন তানিয়া বৃষ্টি। দীর্ঘ বিরতির পর প্রিয় অভিনেত্রীকে পর্দায় ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন তার ভক্তরা।

অভিনয়ে ফিরতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করে তানিয়া জানিয়েছেন, সুস্থ হয়ে আবারও নিজের চেনা কর্মজগতে ফিরতে পারা তার জন্য আনন্দের। চিকিৎসার সময় অভিনয় ও শুটিংয়ের পরিবেশকে খুব মিস করেছেন তিনি। ‘অংশীদার’ নাটকে দর্শক সাড়ায় উচ্ছ্¦সিত অভিনেত্রী। নাটকের সাফল্য তানিয়া বৃষ্টির অভিনয়ে ফেরার আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে। দর্শকদের এই ভালোবাসা নিয়ে আগামী দিনেও নিয়মিত অভিনয়ে কাজ করে যেতে চান এই অভিনেত্রী। 

সময়ের আলো/প্রিন্ট/এসকে

  বিষয়:   প্রত্যাবর্তন  তানিয়া বৃষ্টি  বাজিমাত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: