প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১০:৩০ পিএম
রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ও বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির । ছবি : সংগৃহীতআন্তর্জাতিক সংগীতের জনপ্রিয়তা আর দেশীয় সুরের মেলবন্ধন ঘটতে যাচ্ছে ঢাকার মঞ্চে। একদিকে ‘বিলিয়নেরা’ গানের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিত রোমানিয়ান পপতারকা ওটিলিয়া, অন্যদিকে বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির। ‘ওটিলিয়া রিটার্নস : বিলিয়নেরা লাইভ ইন ঢাকা’ কনসার্টের মাধ্যমে চার বছর পর আবারও সুরের মুগ্ধতা ছড়াবেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া। আর তার এবারের প্রত্যাবর্তনে বাড়তি চমক হয়ে থাকছে ফুয়াদ ও তার ব্যান্ডের পরিবেশনা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কনসার্টে পারফর্ম করার বিষয়টি জানিয়েছেন ফুয়াদ।
এদিকে সদ্য এক ভিডিও বার্তায় বাংলাদেশে ফেরার খবর জানিয়েছেন ওটিলিয়া। সেখানে তিনি বলেন, দ্বিতীয়বারের মতো বাংলাদেশের দর্শকদের সামনে গান গাইতে তিনি মুখিয়ে আছেন। এবারের আয়োজন দর্শকদের জন্য স্মরণীয় হয়ে থাকবে বলেও আশা প্রকাশ করেন এই গায়িকা।
আগামী ২৭ নভেম্বর বিকাল ৫টায় রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে বসবে এই কনসার্ট। এর আগে ২০২২ সালে প্রথমবার ঢাকায় পারফর্ম করেছিলেন ওটিলিয়া।
ইতিমধ্যে অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাইতে কনসার্টের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে।
এর আগে ২০২২ সালে প্রথমবারের মতো ঢাকায় গান পরিবেশন করেছিলেন ওটিলিয়া। আন্তর্জাতিক অঙ্গনে তার পরিচিতির বড় কারণ ২০১৪ সালে প্রকাশিত জনপ্রিয় গান ‘বিলিয়নেরা’। গানটি তাকে বিশ্বজুড়ে শ্রোতাদের কাছে পরিচিত করে তোলে।
সময়েরে আলো/প্রিন্ট/এসকে