প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯:২৩ পিএম
সানায়্যা আনাম ওয়াফিকাহ ও ফাতেমা তুজ জোহরার বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা করেছেন অভিনেত্রী তানজিন তিশা । ছবি : সংগৃহীতদুই নারীর বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা করেছেন অভিনেত্রী তানজিন তিশা। অভিযুক্তরা হলেন সানায়্যা আনাম ওয়াফিকাহ ও ফাতেমা তুজ জোহরা। গত ৪ নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন তিনি। বর্তমানে মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আদালত সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জশিতা ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন তানজিন তিশা।
মামলার বিষয়ে জানতে অভিনেত্রী তানজিন তিশার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে যা বলার তার আইনজীবী বলবেন।
পরে তানজিন তিশার আইনজীবী মো. জসীমউদ্দীনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ৪ নভেম্বর সানায়্যা আনাম ওয়াফিকাহ ও ফাতেমা তুজ জোহরার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন অভিনেত্রী। মামলাটি বর্তমানে তদন্তের জন্য ডিবির কাছে রয়েছে।
সময়ের আলো/এসকে