যেমন প্রেমে আপত্তি আয়ুষ্মানের

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

প্রেমের নামে সন্দেহ, অধিকারবোধ কিংবা সঙ্গীকে নিয়ন্ত্রণের প্রবণতাকে রোমান্টিক হিসেবে উপস্থাপনের বিপক্ষে বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। তার মতে, বিষাক্ত সম্পর্ক

2026-11-24T23:52:18+00:00
2026-11-24T23:52:18+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
যেমন প্রেমে আপত্তি আয়ুষ্মানের
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১১:৫২ পিএম 
বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা । ছবি : সংগৃহীত
বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা । ছবি : সংগৃহীত
প্রেমের নামে সন্দেহ, অধিকারবোধ কিংবা সঙ্গীকে নিয়ন্ত্রণের প্রবণতাকে রোমান্টিক হিসেবে উপস্থাপনের বিপক্ষে বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। তার মতে, বিষাক্ত সম্পর্ক কখনোই ইতিবাচক নয়; বরং তা মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বলিউডের প্রেমের গল্পে বিষাক্ত সম্পর্কের উপস্থাপনা নিয়ে নিজের অবস্থান জানান অভিনেতা। আয়ুষ্মানের ভাষ্য, বিভিন্ন ধরনের গল্পের জন্য দর্শক থাকলেও বিষাক্ত সম্পর্ককে মহিমান্বিত করে দেখানো তার পছন্দ নয়। শিল্পী হিসেবে পর্দায় গল্পের বার্তা যথাযথভাবে তুলে ধরা জরুরি।


তিনি মনে করেন, কোনো চরিত্রের আচরণ বিষাক্ত হলে সেটিকে ইতিবাচক হিসেবে দেখানোর সুযোগ নেই। বরং তার নেতিবাচক দিক স্পষ্ট হওয়া উচিত। অন্যরা এমন গল্পে অভিনয় করতে চাইলে তাদের সিদ্ধান্তকে সম্মান করলেও নিজে এ ধরনের উপস্থাপনার অংশ হতে চান না আয়ুষ্মান।

চিত্রনাট্য নির্বাচনের ক্ষেত্রেও নিজের বিশ্বাস ও পছন্দকে গুরুত্ব দেন তিনি। বাণিজ্যিক সাফল্যের সম্ভাবনা থাকলেও গল্প ভালো না লাগলে অভিনয় করেন না এই অভিনেতা।

সময়ের আলো/প্রিন্ট/এসকে

  বিষয়:   যেমন প্রেমে  আপত্তি  আয়ুষ্মান খুরানা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: