ব্যক্তিগত সিদ্ধান্তে অনড় শ্রুতি

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিত্ব, স্পষ্টভাষী মনোভাব ও নিজস্ব ফ্যাশনচেতনার কারণে প্রায়ই খবরে থাকেন তিনি।

2026-11-24T23:31:02+00:00
2026-11-24T23:31:02+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
আনন্দ সময়
ব্যক্তিগত সিদ্ধান্তে অনড় শ্রুতি
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১১:৩১ পিএম 
অভিনেত্রী শ্রুতি হাসান । ছবি : সংগৃহীত
অভিনেত্রী শ্রুতি হাসান । ছবি : সংগৃহীত
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসান। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিত্ব, স্পষ্টভাষী মনোভাব ও নিজস্ব ফ্যাশনচেতনার কারণে প্রায়ই খবরে থাকেন তিনি। এবার পর্দায় নারীর উপস্থাপন, আইটেম গান এবং পোশাক নির্বাচনে নিজের স্বাধীনতা নিয়ে মন্তব্য করে নতুন করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি রাম চরণের সিনেমা ‘পেদ্দি’র ‘হেল্লাল্লালো’ গানে অংশ নেওয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। এতে শ্রুতির পাশাপাশি ছিলেন জাহ্নবী কাপুর। সেই বিতর্কের প্রেক্ষাপটে নিজের অবস্থান পরিষ্কার করেছেন শ্রুতি। তার বক্তব্য, কোনো পোশাক বা নাচের দৃশ্যে তিনি স্বাচ্ছন্দ্যবোধ না করলে সেটিতে অংশ নিতে রাজি হন না।

ইন্ডাস্ট্রিতে নিজের এই অবস্থানের কারণে তাকে ‘কঠিন’ অভিনেত্রী হিসেবেও আখ্যা দেওয়া হয়েছে বলে জানান শ্রুতি। তবে তাতে নিজের সিদ্ধান্ত থেকে সরে আসার কোনো কারণ দেখেন না তিনি। অভিনেত্রী বলেন, আমি নাচতে এবং সাজতে ভালোবাসি। কিন্তু সেটি নিজের আনন্দ ও পছন্দ থেকে, অন্য কারও প্রত্যাশা পূরণের জন্য নয়। পর্দায় নারীর উপস্থিতি নিয়ে আলোচনা শুধু আইটেম গান কিংবা খোলামেলা পোশাকের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। বাণিজ্যিক সিনেমায় নারীদের কীভাবে উপস্থাপন করা হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে একজন শিল্পীর ব্যক্তিগত পছন্দ ও স্বাচ্ছন্দ্যের জায়গাটিকে সম্মান জানানো প্রয়োজন।


এদিকে সম্প্রতি নিজের সৌন্দর্যচর্চা নিয়েও খোলামেলা কথা বলেছেন শ্রুতি। ক্যারিয়ারের শুরুর দিকে নাকের অস্ত্রোপচার করিয়েছিলেন বলে জানিয়েছেন তিনি। বিষয়টি গোপন না করে প্রকাশ্যে স্বীকার করার কারণও ব্যাখ্যা করেছেন।

কাজের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। হিন্দি, তামিল ও তেলেগু— তিন ভাষার চলচ্চিত্রেই কাজ করেছেন তিনি। সম্প্রতি দুলকার সালমানের সঙ্গে ‘আকাশমলো ওকা তারা’ সিনেমায় অভিনয় করেছেন শ্রুতি। পাভান সাদিনেনি পরিচালিত সিনেমাটি ২০ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ৪ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে তার নতুন সিনেমা ‘ট্রেন’। পরিচালনা করেছেন বিজয় সেতুপতির সঙ্গে মাইস্কিন।

সময়ের আলো/প্রিন্ট/এসকে

  বিষয়:   ব্যক্তিগত  সিদ্ধান্ত  অনড়  শ্রুতি হাসান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: