কালিয়াকৈরে অরক্ষিত সেফটি ট্যাংকে পড়ে শিশু নিহত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে একটি অরক্ষিত সেফটি ট্যাংকে পড়ে এক শিশু নিহত হয়েছে। রোববার (২৩ আগস্ট) রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি

2026-08-24T09:43:54+00:00
2026-08-24T09:46:04+00:00
 
  সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সারাদেশ
কালিয়াকৈরে অরক্ষিত সেফটি ট্যাংকে পড়ে শিশু নিহত
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৯:৪৩ এএম  আপডেট: ২৪.০৮.২০২৬ ৯:৪৬ এএম
প্রতীকী ছবি
গাজীপুরের কালিয়াকৈরে একটি অরক্ষিত সেফটি ট্যাংকে পড়ে এক শিশু নিহত হয়েছে। রোববার (২৩ আগস্ট) রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ।

সোমবার (২৪ আগস্ট) সকালে শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত ওই শিশু দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শ্যামনগর গ্রামের সাগর চন্দ্র রায়ের মেয়ে। স্থানীয় একটি স্কুলের প্লে নার্সারির শিক্ষার্থী। বাবা-মার সঙ্গে উপজেলার মুন্সির টেক এলাকার মোজ্জাফর আলীর বাসায় ভাড়া থাকতো। বাবা পেষায় একজন চা দোকানদার।


এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় শিশুটি পাশের বাড়িতে প্রথম প্রাইভেট পড়ার জন্য যাচ্ছিল। পথি মধ্যে ওই এলাকার মাহমুদা বেগমের বহুতল ভবনের সামনে দীর্ঘদিন ধরে পড়ে থাকা একটি অরক্ষিত সেফটি ট্যাংকে পড়ে যায়। খবরটি ছড়িয়ে পড়লে আশেপাশের লোকজন ছুটে আসে। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে সফিপুর তানহা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে সেফটি ট্যাংকের ঢাকনা না থাকায় অরক্ষিত হিসেবে পড়েছিল। যার কারণে শিশুটি সেখানে পড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে বাড়ির মালিকের এমন উদাসীনতার বিষয়টি প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়িয়েছে। এদিকে খবর পেয়ে রাত সাড়ে এগারোটার দিকে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায় পুলিশ। এ নিয়ে পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের মাতম চলছে।

এদিকে শিশুটির মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শহিদুল ইসলাম। তিনি বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সময়ের আলো/জোই


  বিষয়:   কালিয়াকৈর  অরক্ষিত  সেফটি ট্যাংক  শিশু নিহত  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: