বিএনপি মিডিয়া সেলের সদস্যকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

নীতিমালা পরিপন্থী কাজের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রচার ও যোগাযোগ শাখা বিএনপি মিডিয়া সেলের ডিজিটাল টিমের সদস্য (গ্রাফিকস ডিজাইনার)

2026-08-24T09:57:34+00:00
2026-08-24T09:57:34+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতি
বিএনপি মিডিয়া সেলের সদস্যকে অব্যাহতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৯:৫৭ এএম 
সংগৃহীত ছবি
নীতিমালা পরিপন্থী কাজের অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রচার ও যোগাযোগ শাখা বিএনপি মিডিয়া সেলের ডিজিটাল টিমের সদস্য (গ্রাফিকস ডিজাইনার) তামিম সুফিয়ানীকে অব্যাহতি দেওয়া হয়েছে। 

রোববার (২৩ আগস্ট) মধ্যরাতে বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তামিম সুফিয়ানীর পূর্ববর্তী রাজনৈতিক কার্যক্রম সম্পর্কিত বিভিন্ন তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে তা কর্তৃপক্ষের নজরে আসে। এই বিষয়টি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ নীতিমালা, পেশাগত স্বচ্ছতা ও আস্থার পরিপন্থী হিসেবে বিবেচিত হয়েছে। 


সোমবার (২৪ আগস্ট) থেকে তাকে গ্রাফিক্স ডিজাইনার পদসহ সংশ্লিষ্ট সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতির পর থেকে বিএনপি মিডিয়া সেলের নাম, পরিচয়, পদ কিংবা অভ্যন্তরীণ কার্যক্রমের সঙ্গে তার আর কোনো ধরনের প্রতিনিধিত্ব বা সম্পৃক্ততা নেই বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   বিএনপি  মিডিয়া সেল  সদস্য  তামিম সুফিয়ানী  অব্যাহতি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: