হালাল পণ্যের মান সনদ দেবে ধর্ম মন্ত্রণালয়, রুলস অব বিজনেস সংশোধন

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ধর্ম মন্ত্রণালয়ের আওতায় আনা হয়েছে হালাল পণ্যের মান নির্ধারণ ও সনদ দেওয়ার দায়িত্ব। এ বিষয়ে ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ (কার্যবিধি)

2026-08-24T10:04:19+00:00
2026-08-24T10:48:00+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
জাতীয়
হালাল পণ্যের মান সনদ দেবে ধর্ম মন্ত্রণালয়, রুলস অব বিজনেস সংশোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১০:০৪ এএম  আপডেট: ২৪.০৮.২০২৬ ১০:৪৮ এএম
সংগৃহীত ছবি
ধর্ম মন্ত্রণালয়ের আওতায় আনা হয়েছে হালাল পণ্যের মান নির্ধারণ ও সনদ দেওয়ার দায়িত্ব। এ বিষয়ে ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ (কার্যবিধি) সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রোববার (২৩ আগস্ট) প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’ এর সংশ্লিষ্ট অংশ অধিকতর সংশোধন করেছেন।

সংশোধন অনুযায়ী, রুলস অব বিজনেসের শিডিউল-১, অর্থাৎ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে দায়িত্ব বণ্টন-সংক্রান্ত তালিকায় ‘৩৪. মিনিস্ট্রি অব রিলিজিয়াস অ্যাফেয়ার্স’ শিরোনামের আইটেম নম্বর ২২-এর পর নতুন আইটেম নম্বর ২৩ সংযোজন করা হয়েছে। 

নতুন আইটেমে ‘ম্যাটার্স রিলেটিং টু হালাল স্ট্যান্ডার্ড অ্যান্ড সার্টিফিকেশন’ যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে হালাল মান এবং সনদ-সংক্রান্ত বিষয় ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।

অর্থাৎ, হালাল পণ্যের মান নির্ধারণ ও হালাল সনদ দেওয়ার বিষয়টি এখন ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বের আওতায় পরিচালিত হবে।


ধর্ম মন্ত্রণালয়ের অধীন ইসলামিক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে হালাল মান নির্ধারণ ও সনদ দেওয়ার বিষয়ে কাজ করে আসছে। বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে হালাল সনদ প্রদানের মাধ্যমে এ-সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করে আসছে প্রতিষ্ঠানটি। তবে আইনগতভিত্তি এবং তাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে।

রুলস অব বিজনেস সংশোধনের ফলে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে হালাল মান ও সনদ দেওয়ার বিষয়টি একটি আইনগত ভিত্তি পেল।

সময়ের আলো/জেডি 

  বিষয়:   হালাল পণ্য  মান সনদ  ধর্ম মন্ত্রণালয়  রুলস অব বিজনেস  সংশোধন 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: