মোরেলগঞ্জে নিরাপদ পানির দাবিতে কলস হাতে নারীদের বিক্ষোভ

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা

সারাদেশ

বাগেরহাটের মোরেলগঞ্জে উপকূলীয়বাসির নিরাপদ পানির সমস্যা দ্রুত সমাধানের লক্ষে কলস হাতে নারীদের বিক্ষোভ ও নাগরিক সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত অনুষ্ঠিত

2026-08-24T13:57:00+00:00
2026-08-24T13:57:00+00:00
 
  সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সারাদেশ
মোরেলগঞ্জে নিরাপদ পানির দাবিতে কলস হাতে নারীদের বিক্ষোভ
মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১:৫৭ পিএম 
উপকূলীয়বাসির নিরাপদ পানির সমস্যা দ্রুত সমাধানের লক্ষে কলস হাতে নারীদের বিক্ষোভ। ছবি : সময়ের আলো
বাগেরহাটের মোরেলগঞ্জে উপকূলীয়বাসির নিরাপদ পানির সমস্যা দ্রুত সমাধানের লক্ষে কলস হাতে নারীদের বিক্ষোভ ও নাগরিক সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টায় বেসরকারি উন্নয়ন সংস্থা সৃজন প্রকল্প জাগরণী চক্র ফাউন্ডেশনের সহযোগিতায় এ পদযাত্রা ও সমাবেশে প্রায় ৬০০ নারী অংশ নেন।
এ সমাবেশে একাত্মতা ঘোষণা করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল্লাহ সহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। পদযাত্রা শেষে মোরেলগঞ্জ-শরণখোলার উপকূলীয় জনপদের মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা নিরাপদ পানি নিশ্চিত করন, টেকসই বেড়িবাঁধ, স্থায়ী সমাধানের দাবি তোলেন ভুক্তভোগী মানুষেরা।


পরে উপজেলা সভাকক্ষে নাগরিক সমাজ ও স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে উপজেলা পর্যায়ে এক সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহর সভাপতিত্বে বক্তৃতা করেন জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক আব্দুল মান্নান, ইউনিট ম্যানেজার মো. জিল্লুর রহমান, নারী সংগঠনের নেত্রী জাগরণী চক্র ফাউন্ডেশনের উপকারভোগী সদস্য সুফিয়া বেগম, ফাহিমা বেগম, পৌর আমির রফিকুল ইসলাম প্রমুখ।

সংসদ সদস্য প্রধান অতিথি অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, মোরেলগঞ্জ-শরণখোলা জনপদের মানুষের নিরাপদ পানি, টেকসই বেড়িবাঁধ বিষয়ে ইতোমধ্যে জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এ জনপদের মানুষের দীর্ঘদিনের সমস্যা দ্রুত সমাধানের জোর দাবি জানান।

সময়ের আলো/জোই 


  বিষয়:   মোরেলগঞ্জ  নিরাপদ  পানি  কলস  নারী  বিক্ষোভ  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: