কালিয়াকৈরে স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান, ২ দালালের কারাদণ্ড

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে ইব্রাহিম দেওয়ান ও ছাহিবুর রহমান নামের দালাল চক্রের দুই সদস্যকে হাতেনাতে আটক করেছে

2026-08-24T15:38:08+00:00
2026-08-24T15:38:08+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
কালিয়াকৈরে স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান, ২ দালালের কারাদণ্ড
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৩:৩৮ পিএম 
কালিয়াকৈরে স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান, ২ দালালের কারাদণ্ড। ছবি : সময়ের আলো
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে ইব্রাহিম দেওয়ান ও ছাহিবুর রহমান নামের দালাল চক্রের দুই সদস্যকে হাতেনাতে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে আদালত তাদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

সোমবার (২৪ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্র জানায়, দীর্ঘদিন ধরে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানীয় বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালের দালাল চক্রের সদস্যরা সক্রিয় থেকে সাধারণ রোগীদের নানাভাবে হয়রানি ও অনৈতিক কার্যকলাপে লিপ্ত ছিলেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের কাছে একাধিকবার মৌখিক অভিযোগ করা হয় এবং বিষয়টি আমলে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।


এরই পরিপ্রেক্ষিতে সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সহযোগিতায় কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুন নাহার শিলা। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে দালাল চক্রের সদস্য ইব্রাহিম দেওয়ান ও ছাহিবুর রহমানকে হাতেনাতে আটক করা হয়। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের দুজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রায় প্রদানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা জানান, সরকারি হাসপাতাল থেকে কাঙ্ক্ষিত সেবা নিতে আসা সাধারণ রোগীদের কোনো ধরনের হয়রানি বা দালালের প্রতারণা বিন্দুমাত্র বরদাশত করা হবে না। জনস্বার্থে দালাল চক্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

অভিযান পরিচালনাকালে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসমিন মুনমুন, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম পিপিএম (বার), স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   গাজীপুর  কালিয়াকৈর  স্বাস্থ্য কমপ্লেক্সে  অভিযান  দালাল  কারাদণ্ড  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: